১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

অনেক পুরসভায় সন্ত্রাস হয়নি, ছাপ্পাও হয়নি, সেখানেও বিজেপি কেন তৃতীয় স্থানে?

বিজেপির জেলা নেতৃত্বের রদবদল হওয়ার পরই বিদ্রোহের আঁচ লেগেছে বঙ্গ বিজেপিতে
locket chatterjee Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ মার্চ ২০২২
শেষ আপডেট: ৫ মার্চ ২০২২ ২০:৪৬

বিধানসভা এবং পুরভোটেও ভরাডুবির পর কার্যত বিদ্রোহের সুর বঙ্গ বিজেপিতে। এবার সেই ইস্যুতেই সরব হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। নাম না করেই দলীয় সংগঠনের উদ্দেশ্যে তাঁর বার্তা, মঞ্চে বলবেন, কিন্ত কাজের লোককে বাদ দিয়ে কাছের লোককে সাংগঠনিক দায়িত্ব দেবেন। বলাবাহুল্য, বিজেপির জেলা নেতৃত্বের রদবদল হওয়ার পরই বিদ্রোহের আঁচ লেগেছে বঙ্গ বিজেপিতে। ইতিমধ্যেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারির মতো নেতা।

তবে আর চুপ থাকলেন না লকেট চট্টোপাধ্যায়। নাম না করেই সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে তাঁর কটাক্ষ, 'যোগ্যতা নয়, কোটা দেখে বিজেপির জেলা সভাপতি করা হচ্ছে।' যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি বিজেপি নেতৃত্বেরা।

এখানেই শেষ নয়। পুরভোট সম্পর্কে তাঁর প্রশ্ন, "পুরভোটে সন্ত্রাস হয়েছে ঠিকই, কিন্তু অনেক পুরসভায় সন্ত্রাস হয় নি, ছাপ্পাও হয়নি। সেখানে কেন বিজেপি তৃতীয় স্থানে?" বলাবাহুল্য, এর আগেও ভোট নিয়ে নানান মন্তব্য করেছেন লকেট। বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেও তাঁর বার্তা ছিল, হারের দায় মাথা পেতে নেওয়া উচিৎ। এবারেও একই সুর তাঁর মুখে। বললেন, "বিধানসভায় ৩৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। কিন্তু এবার তা ১৬ শতাংশে নেমে এসেছে। এই হার আমাদের মাথা পেতে মেনে নেওয়া উচিত।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah