৩ নভেম্বর, ২০২৬
রাজ্য

নিজের বাড়িতেই আত্মঘাতী মহিলা চিকিৎসক, চাঞ্চল্য হরিদেবপুরে

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারনা, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা চিকিৎসক
Suicide Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২১ আগস্ট ২০২২ ২০:৫৮

রবিবার হরিদেবপুরে (Haridevpur) নিজের ঘরেই আত্মহত্যা করেছেন এক মহিলা চিকিৎসক। ঘটনায় শোরগোল গোটা এলাকায়। উদ্ধার হয়েছে সুইসাইড নোট। মৃত ওই মহিলা চিকিৎসকের নাম দেবিকা চট্টোপাধ্যায়। হরিদেবপুর অঞ্চলে বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারনা, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা চিকিৎসক। জানা যাচ্ছে, গত কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন ওই চিকিৎসক। সেই অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন তিনি।

দেবিকা চট্টোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন দেবিকা। বাড়িতে প্রায়শই বলতেন, বেঁচে থাকতে ইচ্ছে করছে না। পরিবারের সদস্যরা তাঁকে বারংবার বোঝানোর চেষ্টা করলেও মনমরা হয়ে থাকতেন তিনি। গতকাল নিজের ঘরে দরজা আটকে ছিলেন তিনি। সন্দেহ হতেই দেবিকার বাবা-মা মিলে কোনওক্রমে দরজা খুলে ঘরে ঢোকেন। ততক্ষণে সবটা শেষ। দেবিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেবিকার দেহ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata