২৪ নভেম্বর, ২০২৬
রাজ্য

সভায় লোক হবে না বলে পালিয়ে গেল শুভেন্দু অধিকারী, কটাক্ষ কুণালের

আগামী ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছেন শুভেন্দু
Kunal Ghosh Suvendu Adhikari Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুলাই ২০২২
শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ২০:২৫

শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। তবে এই অনুমতির পরেই উলুবেড়িয়ার সভা বাতিল করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশে জুলাই উলুবেড়িয়া সভা হবে না বলেই জানালেন তিনি। তবে একুশে জুলাই না হলেও, আগামী ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছেন শুভেন্দু।

উল্লেখ্য, এদিন উলুবেড়িয়ার সভা নিয়ে একাধিক শর্ত আরোপ করে কলকাতা হাইকোর্ট।

● শর্তগুলি হল :

  1. আগামীকাল বিজেপিকে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সভা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট।

  2. বিজেপি জেলা অফিস সংলগ্ন মনসাতলা মাঠে করতে হবে সভা।

  3. হাওড়ার স্থানীয় মানুষ ছাড়া বাইরের লোক যেন সভায় না আসেন তা নিশ্চিত করবে বিজেপি।

  4. বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছ’টার পর থেকে মানুষ এবং গাড়ি সভাস্থলের উদ্দেশ্য যেতে পারবে।

  5. বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে স্থানীয় থানাকে সভাস্থল সম্পর্কে অবগত করতে হবে। পুলিশ সভাস্থল পরিদর্শন করবে।

  6. জাতীয় সড়ক যাতে অবরুদ্ধ না হয় তা খেয়াল রাখতে হবে।

  7. সভাস্থলে সর্বোচ্চ ২০টি লাউডস্পিকার ব্যবহার করা যাবে।

হাইকোর্টের নির্দেশের পরেই সভা বাতিল করেছেন শুভেন্দু অধিকারী। হাই কোর্টের শর্ত নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি। এদিকে এই সভা বাতিলের পরিকল্পনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কুণাল ঘোষ বলেন, “পায়ে পা দিয়ে ঝগড়া করতে গিয়েছিল বিজেপি। আদালত বিবেচনা করে বৃহস্পতিবার রাত ৮টা থেকে সভার অনুমতি দিয়েছিল। লোক হবে না বলে পালিয়ে গেল শুভেন্দু অধিকারী। মানসিক অবসাদ থেকে হাই কোর্টকে কটাক্ষ করছেন তিনি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata