৮ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

আলুর বস্তার আড়ালে নিষিদ্ধ শব্দবাজি পাচার! বর্ধমানে পুলিশের জালে লরি চালক

উদ্ধার হয় দেড়শো বস্তা শব্দবাজি
kolkata police car jeep night Bengali News
twitter @kolkatapolice
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৪

পুজোর (Durga Puja) আগে আলুর বস্তার আড়ালে লরিতে করে পাচার হতে যাচ্ছিল নিষিদ্ধ শব্দবাজি (Fire Cracker)। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কালনা থানার পুলিশ মতিশ্বর বাজার এলাকায় নাকা চেকিং চালায়। সেখানেই আলু বোঝাই একটি লরি দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই পুলিশ লরিটিকে আটকায়। উদ্ধার হয় দেড়শো বস্তা শব্দবাজি। আলুর বস্তার আড়ালে লরিতে করে এই নিষিদ্ধ শব্দবাজি পাচার করা হচ্ছিল। লরিটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার।

নিষিদ্ধ শব্দবাজি কোথায় থেকে নিয়ে আসা হয়েছিল? কোথায় তা সরবরাহ করার কথা ছিল? এই সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

মনে করা হচ্ছে, পুলিশের চোখে ধুলো দিতেই শব্দবাজির উপরে আলুর বস্তা রাখা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে পুরুলিয়ার দিকে যাচ্ছিল লরিটি। তবে কোথা থেকে এই শব্দবাজি আনা হয়েছিল তা যদিও এখনও জানা যায়নি। আপাতত পুলিশি হেফাজতে লরি চালক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love