৮ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

ভিন্ন ধর্মে বিয়ে মেনে নেয়নি পরিবার, ট্রেনের লাইনে ঝাঁপিয়ে আত্মঘাতী যুগল

হুগলীর খামারগাছি ও বলাগড়ের মাঝে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা
death Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ৮:০৩

ভিন ধর্মে বিয়ে পরিবার থেকে না মেনে নেওয়ায় এবার চলন্ত ট্রেনের সামনে লাইনে ঝাঁপিয়ে আত্মহত্যা করল যুগলে। হুগলির খামারগাছি ও বলাগড় স্টেশনের মাঝে ঘটা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

ঠিক কি ঘটেছে? জানা যাচ্ছে, ১৬ বছর বয়স থেকেই প্রেমজ সম্পর্কে আবদ্ধ হয় সঞ্জিত সরকার ও রুবিনা খাতুন। বলাগড় থানার অন্তর্গত শেরপুর এলাকায় সঞ্জিতের বাড়ি, রুবিনাও থাকত ওই থানারই অন্তর্গত শিমুলিয়া অঞ্চলে। প্রথম থেকেই পরিবারের অমত ছিল এই সম্পর্ক নিয়ে। দুদিকের পরিবার থেকে ভিন ধর্মে সম্পর্ক মেনে না নেওয়ায় আগেও একবার বাড়ি ছেড়ে পালিয়েছিল দুজনে। যদিও তখন পুলিশের হাতে ধরা পড়ে আবার ফিরে আসে তারা। তবে এবার আর শেষরক্ষা হয়নি।

কিন্তু ঘটনার সূত্রপাত হয় রুবিনার পরিবার থেকে অন্যত্র বিয়ে ঠিক হওয়ামাত্র। অন্য একজনের সঙ্গে বিয়ে সম্পন্নও হয় রুবিনার। তার পরেও সঞ্জিতের সাথে সম্পর্ক ঠিক রাখে রুবিনা এবং গোপনে সাক্ষাৎও করতো তারা, জানা গেছে এমনটাই। তবে সারাজীবন একসাথে থাকতে পারবে না ভেবে এই আত্মহত্যার পথ বেছে নেয় দুজনেই। সঞ্জিতের বাবা সুভার সরকার বলেছেন, দুই পরিবারের কেউই ওদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে ওরা।

ইতিমধ্যেই দু’জনের দেহ উদ্ধার করেছে পূর্ব বর্ধমানের কালনা থানার জিআরপি। দেহ দুটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah