৭ নভেম্বর, ২০২৬
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর

উচ্চমাধ্যমিকে ফেল করে পাশের দাবিতে আন্দোলন, আত্মঘাতী মালদহের ছাত্রী

মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী
Suicide Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০২২
শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ২৩:৫৮

উচ্চমাধ্যমিকে (Higher Secondary) অকৃতকার্য পড়ুয়াদের আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়েছিল বাংলা। ভাইরাল হয়েছিল অকৃতকার্য পড়ুয়াদের কথোপকথন। বিভিন্ন সামাজিক মাধ্যমে উঠেছিল খিল্লির ঝড়। ট্রোল হতে হয়েছিল অনেককেই। ভিউজ পেয়ে নাম করতে, বহু ইউটিউবারের 'কন্টেন্ট'-এর খোরাক হয়েছিলেন তাঁরা।

এবার মালদহে (Malda) উদ্ধার হল উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য এক ছাত্রীর ঝুলন্ত দেহ। বাড়ির ছাদে চিলেকোঠায় উদ্ধার হল মালদহের হবিবপুরের আরএন রায় গার্লস হাইস্কুলের ছাত্রী শম্পা হালদারের দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জুড়েই। উচ্চমাধ্যমিকে ফেল করার পর নিয়মিত প্রথম সারিতে থেকে আন্দোলন করতে দেখা গিয়েছিল শম্পাকে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। শম্পার বাবা এক সংবাদমাধ্যমকে বলেন, "পাস করানোর দাবিতে ওরা বেশ কয়েকদিন আন্দোলন করছিল। প্রথমে ওরা বিডিও অফিস যায়। সেখান থেকে তাঁদের এসআই অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরেই পথ অবরোধ করেন বেশ কয়েকজন ছাত্রী। ১-২ নম্বরের জন্য কেন ফেল করা হবে সেই দাবিকে সামনে রেখেই চলে ওদের আন্দোলন। কিন্তু, কিছুতেই কোনও কাজ না হওয়াতেই অবসাদে ভুগছিল। গতকাল থেকে বেশ খানিকটা চুপচাপও ছিল। রান্নাও করছিল। কিন্তু আমরা কিছু বুঝে ওঠার আগেই এই কাজ করে ফেলে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata