১৩ নভেম্বর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

বাংলায় শুরু হয়ে গেল 'সবার জন্য আশ্রয়' প্রকল্প, এবার সবাইকে দেওয়া হবে বাড়ি

ইতিমধ্যেই পুরুলিয়ায় বিভিন্ন ব্লকে ১১৫০জন উপভোক্তা বাড়ি পেয়ে গিয়েছেন
Pradhan mantri awas Yojana Bengali News
প্রধানমন্ত্রী আবাস যোজনা twitter.com/PMAY_MP
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুন ২০২১
শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ৬:৩৪

প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বাংলা আবাস যোজনায় যে সমস্ত বাড়ি বাকি রয়েছে সেগুলিকে দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন পুরুলিয়া জেলাশাসক রাহুল মজুমদার। বৃহস্পতিবার থেকে পুরুলিয়ায় শুরু করা হল 'সবার জন্য আশ্রয়' নামক একটি বিশেষ প্রকল্প যেখানে জেলাশাসকের উপস্থিতিতে পাড়া ব্লকের দেউলী পঞ্চায়েতের পার বহাল গ্রামের বাসিন্দা শোভা তিওয়ারি গৃহপ্রবেশ করলেন। প্রশাসন জানিয়েছে, এদিন ১১৫০ জন উপভোক্তা বাড়ি পেলেন। এছাড়াও ব্লকগুলির বিডিও এবং জেলা ও মহাকুমা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে তাদেরকে বাড়ি দেওয়া হল। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়ে জেলাশাসকের নজরে পড়ে কয়েকটি বাড়ির কাজ এখনো অসম্পূর্ণ হয়ে রয়েছে।

প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েতে কাজের তদারকি খুব একটা ভালো করে করা হয়নি বলেই এখনো পর্যন্ত সেই বাড়িগুলি অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এরপর এই প্রত্যেকটি ব্লকে অতি দ্রুত হারে এই সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেন জেলাশাসক। সেই নির্দেশ অনুযায়ী এবারে সপ্তাহব্যাপী উপভোগ তাদের হাতে বাড়ি তুলে দেওয়ার বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। চলতি সপ্তাহে আবাস প্লাস নামক আরেকটি আবাস যোজনায় বাড়ি তৈরিতে উপভোক্তাদের তালিকা প্রকাশিত হয়েছে। আবাস প্লাস যোজনার কাজ শুরু হওয়ার আগে বাকি পড়ে থাকা সমস্ত বাড়ির কাজ শেষ করে ফেলার জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah