২২ নভেম্বর, ২০২৬
রাজ্য

এত ভাল রেজাল্ট করেও হল না মিষ্টিমুখ, অভাবকে সঙ্গী করেই জয় হল সোমনাথের

হাস-মুরগি প্রতিপালন থেকে বিড়ি বাঁধার কাজ, প্রতিকূলতা পেরিয়ে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ বাঁকুড়ার সোমনাথ
wbchse Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুন ২০২২
শেষ আপডেট: ১০ জুন ২০২২ ২১:২০

পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় আজ ফলপ্রকাশ হয়েছে উচ্চমাধ্যমিকের। প্রথম দশে রয়েছেন ২৭২ জন। মেধাতালিকায় বেশিরভাগ পড়ুয়াদের কারও বাবা চাষ করেন, কারও বাবা নেই। সব মিলিয়ে অভাবের সংসারেই বেড়ে ওঠা। তবুও আর্থিক প্রতিকূলতাকে তুচ্ছ প্রমাণ করে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেলেন বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী।

তার মধ্যে চোখে জল এসেছে বাঁকুড়ার সোমনাথ পালের নম্বরে। বাঁকুড়া গোয়েঙ্কা হাইস্কুলের সোমনাথের প্রাপ্ত নম্বর ৪৯৪। সোমনাথ এবার পঞ্চম হয়েছে। তাঁর পঞ্চম স্থান অধিকার করায় খুশি সকলেই, তবে এতটাই অভাব তার পরিবারে, যে মিষ্টি মুখ করারও জো নেই। বাবা শয্যাশায়ী, অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাতে হাঁস, মুরগি প্রতিপালন করতেন সোমনাথ। বিড়ি বাঁধার কাজেও মাকে সাহায্য করতেন তিনি।

সোমনাথ সংবাদমাধ্যমের সামনে বলে, "বাংলা, ইতিহাস একজন স্যরের কাছে পড়তাম। সংস্কৃত, ইংরেজি এগুলো এক জায়গায় পড়তাম। কোনও স্যারই টাকা নিতেন না। এতটা ভালো ফল আশা করিনি তবে ভাল ফল হবে ভেবেছিলাম। খুব ভাল লাগছে।" এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, ভূগোল নিয়ে পড়াশোনা করতে চায় সোমনাথ।

অন্যদিকে আলিপুরদুয়ারের শালকুমারের বাসিন্দা বর্ষা পারভিন। দরমার ঘরে কোনওরকমে দিনযাপন করতেন শীল বাড়ি হাট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এত প্রতিকূলতা সত্ত্বেও যে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নেবে সে, তা ভাবতেও পারেননি বর্ষা। তেমনই মেধাতালিকা ছাড়াও, এমন বহু সোমনাথ ও বর্ষার মতোন ছেলেমেয়েরা আজ ভালো ফল করেছে নানান প্রতিকূলতার মধ্যে। তাঁদের প্রত্যেককে শুভেচ্ছা পরিদর্শকের তরফে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata