১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

গুড্ডুজি, আমরা আমাদের রোমিওদের পছন্দ করি, যোগীকে টুইটারে ঠুকলেন মহুয়া

যোগী আদিত্যনাথ বলেছিলেন, এই রাজ্যে বিজেপি এলে আগে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি হবে, এবং মহিলারা 'সুরক্ষিত' থাকবেন
Mahua yogi Bengali News
মহুয়া ও যোগী আদিত্যনাথ
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৯ এপ্রিল ২০২১ ২২:৩৫

যোগী আদিত্যনাথ এর অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা নিয়ে এবারে আদিত্যনাথ এর প্রতি ভালোবাসার বার্তা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া একটি টুইটে লিখলেন, "গুড্ডু জি, আমরা মন থেকে মানুষকে ভালবাসি। আমরা আমাদের গান, কবিতা, মিষ্টি এবং হ্যাঁ আমাদের রোমিওদের পছন্দ করি।" তবে যোগী আদিত্যনাথকে গুড্ডু বলে সম্বোধন করায় অনেক নেটিজেনের চক্ষুশূল হয়ে উঠেছেন মহুয়া মৈত্র। যোগী আদিত্যনাথ এর মন্তব্যের তীব্র প্রতিবাদ করে মহুয়া সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টুইটারে এই মন্তব্য করলেন।

হুগলির চাপদানিতে নির্বাচনী প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন, "এরাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আগেই অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হবে। মেয়েদের স্কুলের আশে পাশে ঘুরে বেড়ানো রোমিওদের শায়েস্তা করতে এই বাহিনী থাকবে।" তিনি প্রশ্ন তুলেছেন, "কেনো বাংলা মহিলাদের জন্য সুরক্ষিত না? বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের যাতায়াত এবং পড়াশোনা হবে বিনামূল্যে।"

যদিও এই ধরনের একটি অ্যান্টি রোমিও স্কোয়াড কিন্তু কাজ করে উত্তরপ্রদেশেও। সেখানে যোগী এই বাহিনী গঠন করে বলেছিলেন, সেখানে মহিলারা সুরক্ষিত থাকবেন। কিন্তু হলো তার ঠিক বিপরীত। উত্তরপ্রদেশে বাড়তে থাকা মহিলাদের ওপরে অত্যাচার নিয়ে একের পর এক কটাক্ষের সম্মুখীন হচ্ছে যোগী সরকার। তার মধ্যেই প্রশ্ন উঠছে বাংলায় অ্যান্টি রোমিও স্কোয়াডে আদৌ কি কোনো কাজ হবে নাকি শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি?

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah