১১ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

ভোটের আগে বোঝাই আগ্নেয়াস্ত্র, গ্রেফতার চার আইএসএফ কর্মী

অনুমান করা হচ্ছে, নির্বাচনে অশান্তির উদ্দেশেই বোমা মজুত করা হচ্ছিল
murder gun pistol Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ মার্চ ২০২১
শেষ আপডেট: ২ মার্চ ২০২১ ১৬:২৩

রবিবার অর্থাৎ বাম ব্রিগেড সমাবেশের দিন আইএসএফ কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের অশান্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের দুর্গাপুর এলাকা। এরপরেই আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, বারুদ ও বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। ইতিমধ্যেই, বোমা ও অস্ত্র রাখার অভিযোগে চার আইএসএফ (ISF) কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আইএসএফ কর্মী জলিল মোল্লার বাড়িতে বোমা তৈরি করা হচ্ছে। সেখানে মজুত রয়েছে অস্ত্রও। এই খোঁজ গোপন সূত্রে পৌঁছে যায় প্রশাসনের কাছে, এরপরই জলিলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই মেলে বোমা তৈরির সামগ্রী সহ বোমা, গুলি ও আগ্নেয়াস্ত্র। এরপরই জলিল মোল্লা-সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ধৃতদের নাম জাহাঙ্গির মোল্লা, মফিজুল মোল্লা, রবিউল শেখ। অনুমান করা হচ্ছে, নির্বাচনে অশান্তির উদ্দেশেই বোমা মজুত করা হচ্ছিল। ঘটনার নেপথ্যে আর কে বা কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

তবে অভিযোগ, 'আইএসএফ সমর্থক হওয়ায় তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।' এ বিষয়ে জলিল বলেন, ‘‘আমার ছেলে আব্বাস সিদ্দিকীর দল করায় একাধিক বার হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতারা। এমনকি, প্রাণনাশেরও হুমকিও দেওয়া হয়। এ বার মিথ্যে অভিযোগে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।’’

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah