১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

চিকিৎসায় সাড়া দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সকালেই দেওয়া হয়েছে রেমডিসিভির ইঞ্জেকশন

গত ১৮ মে সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েছিলেন
Buddhadeb Bhattacharjee 2 Bengali News
বুদ্ধদেব ভট্টাচার্য By Planning Commission (GODL-India), GODL-India, https://commons.wikimedia.org/w/index.php?curid=71569846
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০২১
শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৪:৩৯

গোটা দেশের পাশাপাশি করোনার (Corona) সংক্রমণ বাড়ছে বাংলায়। গত ১৮ মে করোনা আক্রান্ত হয়েছিলেন সস্ত্রীক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। কিন্তু তিনি তখন হাসপাতালে ভর্তি হতে অনীহা দেখিয়েছিলেন। তবে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল মীরা ভট্টাচার্যকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতেই চিকিৎসা চলছিল। তবে গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে বুদ্ধদেব ভট্টাচার্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় চিকিৎসক দল। এই দুর্যোগের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর অক্সিজেন মাত্রা প্রায় ৮০ তে নেমে গিয়েছিল। পাশাপাশি সিওপিডি সমস্যার জন্য এই সংকট আরও বৃদ্ধি পাচ্ছিল। হাসপাতালে ভর্তি করার পর ৬ জনের একটি চিকিৎসক দল তাঁর চিকিৎসা শুরু করে।

চিকিৎসকরা জানিয়েছেন, "আজ অর্থাৎ বুধবার বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তাঁকে বাইপ্যাপের সাহায্যে অক্সিজেন দেওয়া হচ্ছে। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রয়েছে এবং হৃদস্পন্দন মিনিটে ৫৬। ঝিমুনিভাব থাকলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁকে গতকাল সকালেই রেমডিসিভির ইঞ্জেকশন দেওয়া হয়েছে।" অন্যদিকে গতকাল রাতেই বুদ্ধদেববাবুর স্ত্রী মীরাদেবী বাড়িতে একা ছিলেন। তখনই তাঁর প্যানিক অ্যাটাক হয়। তড়িঘড়ি তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah