১৬ নভেম্বর, ২০২৬
উত্তরবঙ্গ

শীতলকুচি কাণ্ডে গুলি চলেছিল রাইফেল থেকে, রিপোর্ট পেশ ফরেনসিক ব্যালেস্টিক টিমের

শীতলকুচিতে গুলির আঘাতে প্রাণ হারিয়েছিলেন ৪ জন ব্যক্তি
sitalkichu firing viral video Bengali News
শীতলকুচির সেই ভিডিওর কিছু দৃশ্য প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ জুন ২০২১
শেষ আপডেট: ৮ জুন ২০২১ ১৭:৫৪

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) ভোটগ্রহণের দিন শীতলকুচিতে (Sitalkuchi) গুলির আঘাতে প্রাণ হারিয়েছিলেন ৪ জন ব্যক্তি। এই ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। এবার শীতলকুচি গুলিকাণ্ডে তদন্তে সিট গড়েছে রাজ্য। দায়িত্বে রয়েছে সিআইডি (CID)। তারা বর্তমানে ফরেন্সিক ব্যালেস্টিক টিম নিয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার কাল্পনিক পুনর্নির্মাণ করার চেষ্টা করেছে। সেই অনুযায়ী ফরেনসিক টিম একটি রিপোর্ট পাঠিয়েছে যাতে জানানো হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ জোড়পাটকির ১২৬ নম্বর বুথে প্রবেশ করেন ফরেনসিক ব্যালেস্টিক দলের সদস্যরা। তারপর তাঁরা বুথের চারপাশ ঘুরে দেখেন। ব্ল্যাকবোর্ড ও ঘর থেকে নমুনা সংগ্রহ করেন। নমুনা পরীক্ষা করার পর জানা গিয়েছে স্কুলের দরজা ও ব্ল্যাকবোর্ডে যে গুলি লেগেছে, তা রাইফেল থেকে চালানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সিআইডি প্রাথমিক তদন্ত করলে তাঁরা জানতে পারে যে বুথের বাইরে অশান্তি হলেও গুলি দরজা ভেদ করে স্কুলের ব্লাকবোর্ডে গিয়ে লাগে। এই ঘটনার তদন্ত করতেই পাঠানো হয় ফরেনসিক ব্যালেস্টিক টিম। অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের ময়নাতদন্তের পর জানা গিয়েছিল যে তিন জনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। কিন্তু একজনের শরীরে মিলেছে স্পিন্টার। সিআইএসএফ যদি গুলি চালিয়ে থাকে তাহলে স্পিন্টার কি করে এল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তাই বর্তমানে সিআইডি টিম ঘটনা খতিয়ে দেখার কাজ করছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah