১০ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

সমুদ্র চড়ার ধাক্কায় মাঝ সমুদ্রে উল্টে গেল ট্রলার, মৃত ২ মৎস্যজীবী, নিখোঁজ আরও ৭

নন্দীগ্রাম থেকে পেটুয়াঘাট বন্দরের দিকে যাচ্ছিল ট্রলারটি, আচমকাই বিপত্তি
Boat Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুন ২০২২
শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১০:৩০

আগামী ১৫ জুন থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন মৎস্যজীবীরা। তারই সব ধরণের প্রস্তুতি সেরে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দীগ্রাম থেকে পেটুয়াঘাট বন্দরের দিকে রওনা দিয়েছিল একটি সামুদ্রিক ট্রলার। কিন্তু শুরুতেই যে সেই মৎস্যজীবীদের জন্য এমন বিপত্তি অপেক্ষা করছে কে তা জানত!

সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে ট্রলারটি পেটুয়াঘাট বন্দরের দিকে যাচ্ছিল। খেজুরির কাছাকাছি একটি জায়গায় আচমকাই সমুদ্র চড়ায় ধাক্কা লাগে। এফ বি আলামিন ৪ নামের এই ট্রলারটি মুহূর্তের মধ্যেই উল্টে যায়। উল্টে যাওয়ার মুহূর্তে সেই ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন।

খবর চাউর হতেই আশপাশের ট্রলারগুলি আগে পৌঁছে যায়। পৌঁছে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। প্রাথমিক পর্যায় ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ২ জন নিহত হয়েছেন বলে সূত্রের খবর। বাকি ৩ জনের অবস্থা অতি আশঙ্কাজনক। এখনও ৭ জন মৎস্যজীবীর কোন খোঁজ মেলেনি।

উদ্ধার কার্যে নামানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীকে। আকাশপথেও চলছে খোঁজ। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যান কাঁথির মহকুমাশাসক, মৎস্য দফতরের আধিকারিকরা। রুজিরুটির টানে বেরিয়ে শুরুতেই এমন বিপত্তির ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন মৎস্যজীবীদের একাংশ। নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চলছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah