১০ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

৫৭ ঘন্টার লড়াইয়ের পর অবশেষে নিভল নিউ ব্যারাকপুর কারখানার আগুন, উদ্ধার ৪ কর্মীর দেহ

ঘটনাস্থলে ইতিমধ্যেই ফরেনসিক টিম পৌঁছেছে
fire fighters flame Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০২১
শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৫:২০

গত বুধবার ভোররাতে নিউ ব্যারাকপুরের (New Barrackpore) বিলকান্দার গেঞ্জি কারখানা ও ঔষধের গুদামে ভয়াবহ আগুন লেগেছিল। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছেছিল দমকল বাহিনী। কিন্তু আগুন ক্রমশ ভয়াবহ হয়েছে সময়ের সাথে সাথে। অবশেষে ৫৭ ঘন্টার প্রয়াসে দমকলের ২৪ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে বৃহস্পতিবার দুপুরের দিকে রোবট ফায়ার ফাইটার নামিয়েছিল দমকল। এছাড়া তারা বিল্ডিং এর একাংশ ভেঙে দিয়েছিল। কিন্তু ফল কিছুই হয়নি। আসলে গেঞ্জি কারখানার দাহ্য বস্তু ও ওষুধ গুদামে প্রচুর পরিমাণে স্যানিটাইজার মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ৫৭ ঘন্টার অক্লান্ত প্রয়াসের পর এখন আগুন নিভেছে কারখানাগুলোতে।

গতকালই জানা গিয়েছিল ওই কারখানার ভেতরে আটকে পড়েছেন ৪ জন ব্যক্তি। তাদের নাম হল অমিত সেন, সুব্রত ঘোষ, স্বরূপ ঘোষ এবং তন্ময় ঘোষ। গতকালই ধরে নেওয়া হয়েছিল এত অগ্নিকাণ্ডের মাঝে তাদের হয়তো মৃত্যু হয়েছে। আজ সকালে আগুন নিভে যাওয়ার পর কারখানার ভেতরে প্রবেশ করতে পারে বিপর্যয় মোকাবিলা দল। সেখানেই তারা ওই চারজনের মৃতদেহ উদ্ধার করে। দেহগুলি শনাক্তকরণের মত অবস্থাতে না থাকলেও মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে অগ্নিকাণ্ড হওয়ার কারণ খুঁজতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah