৮ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

পারিবারিক বিবাদের জেরে জোড়া খুন, ব্যাপক উত্তেজনা ডায়মন্ড হারবারে

খুন করে পালাতে গেলে উত্তেজিত জনতার প্রহারে মৃত্যু হয় খুনির
Murder Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:৫৭

পারিবারিক বিবাদ। যার জেরে কুপিয়ে খুন (murder) হতে হল এক যুবককে। প্রানে বাঁচলেন না খুনিও। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের সরিষা হাট এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃতদেহ দুটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

সূত্রের খবর, এদিন সকালে বাগদার বাসিন্দা যুবক নুর সালাম বেগ সরিষা হাটে মাছ কিনতে যান। মাছ কিনে বাইকে উঠতে গেলে তাঁর পথ আটকে দাঁড়ায় চার দুষ্কৃতী। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। ঘটনাস্থলেই নুরের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে দুষ্কৃতীরা।

ঘটনার আকস্মিকতায় প্রাথমিকভাবে স্থানীয়রা হতচকিত হয়ে গেলেও পরে তাড়া করতে ঘটনাস্থল থেকে চম্পট দিতে চেষ্টা করে দুষ্কৃতীরা। তাদের দু’জন বাইকে চেপে পালাতে সক্ষম হলেও বাকি দুজন বাইকে উঠতে পারেননি। দৌড়ে পালাতে গিয়েও কোনও লাভ হয়নি। তাদের ধরে ফেলে জনতা। এরপরের দুজনের উপর চলে প্রচণ্ড গনপ্রহার। তাতে মৃত্যু হয় শরিফুল মোল্লা নামে ৩২ বছর বয়সী এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেহ দুটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তে। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও।

জানা গিয়েছে, মৃত নুর সালাম বেগ এবং শরিফুদ্দিন মোল্লা সম্পর্কে একে অপরের ভায়রা ভাই। যদিও পারিবারিক কারনে তাদের মধ্যে বিবাদ ছিল। নুরের স্ত্রী রেনুজা বিবি জানিয়েছেন, শরিফুদ্দিন সম্পর্কে নুরের ভাইয়ের শালা। রেনুজার বোনের সাথে বিয়ে হয় শরিফুদ্দিনের। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপরেই দু’জনের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। তবে সেকারনেই খুন, নাকি খুনের পিছনে অন্য কোনও কারন রয়েছে, সেবিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1