১১ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

লক্ষাধিক টাকার জাল প্রসাধনী দ্রব্য উদ্ধার নদিয়ার ধুবুলিয়ায়

পলাতক অভিযুক্ত
money fraud Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৫:২৫

একঝলকে মনে হবে ব্র্যান্ডেড কোম্পানির দ্বারা প্রস্তুত একেবারে আসল মাথায় মাখার তেল কিংবা দাঁতের মাজন। কিন্তু আদতে সবই ভুয়ো, নকল। নদিয়া (Nadia) জেলার ধুবুলিয়া (Dhubulia) থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার এমনই নকল (fake) প্রসাধনী দ্রব্য। তবে মূল অভিযুক্ত পলাতক। তাঁর তল্লাশি শুরু করেছে ধুবুলিয়া পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোপন সুত্র মারফত খবর পেয়ে শুক্রবার রাতে তাঁরা অভিযান চালান ঘটনাস্থলে। সেখান থেকেই তাঁরা উদ্ধার করেন কয়েক লক্ষ টাকার জাল প্রসাধনী দ্রব্য। তার মধ্যে কি নেই! মাথায় মাখার তেল থেকে শুরু করে সাবান, মাজন, ডেটল, গোলাপ জল এমনকি চায়ের মতো দ্রব্যও। শুধু সামগ্রীই নয়, তা প্রস্তুত করার যন্ত্রপাতিও খুঁজে পান তল্লাশিকারী আধিকারিকেরা। নকল সামগ্রী-সহ যন্ত্রপাতিগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে পুলিশি অভিযানের খবর আগে থেকেই পেয়ে যাওয়ায় তল্লাশির আগেই গায়েব হয়ে যায় অভিযুক্ত।

সূত্রের খবর, নামজাদা প্রসাধনী সংস্থাগুলির শিশি, বোতল, কৌটোয় নকল জিনিস ভরে বিক্রি করত অভিযুক্ত। এমন নিপুন দক্ষতায় জালিয়াতি করা হত যে বাইরে থেকে দেখে আসল সামগ্রীর সাথে ফারাক করা যেত না নকলের। বাজারদরেই বিক্রি হত ভুয়ো প্রসাধনী। অভিযুক্তের খোঁজে নেমেছে পুলিশ। ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়েও তদন্ত (investigation) শুরু করেছেন তাঁরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah