১২ নভেম্বর, ২০২৬
রাজ্য

ইভিএমে গাফিলতি হলেই কড়া শাস্তি, চতুর্থ দফা নির্বাচনের আগেই তৎপর নির্বাচন কমিশন

চতুর্থ দফার নির্বাচনের জন্য বাংলায় আসতে চলেছে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
CRPF India armed guards Bengali News
instagram.com/crpf_india
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৮ এপ্রিল ২০২১ ৬:০৭

প্রথম তিন দফায় দফায় দফায় গন্ডগোলের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। এবারে চতুর্থ দফার জন্য একেবারে তৈরি নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোট এর আগে পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গোলমাল হলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। সেই সঙ্গে দ্রুত রিপোর্ট পাঠানোর কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তী পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। হাওড়ার উলুবেরিয়া ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন পাওয়া গিয়েছিল তৃণমূল নেতার বাড়ি থেকে। আগামী ১০ এপ্রিল শনিবার ৪৪টি আসনে নির্বাচন হতে চলেছে পশ্চিমবাংলায়। তার আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শাসক দলের সঙ্গে বৈঠক সেরে নিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

এই বৈঠকে তিনি বললেন, ইভিএমে যদি কোনভাবে গাফিলতি হয় তাহলে কিন্তু তাদের কড়া শাস্তির মুখোমুখি হতে হবে। তার পাশাপাশি জানিয়ে দিলেন চতুর্থ দফার নির্বাচনের জন্য আরো ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বাংলায়। এছাড়াও শনিবার ভোটিং বুথে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে। কলকাতা পুলিশ এলাকায় থাকবে ৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া হাওড়া পুলিশ কমিশনারেট থাকবে ৯৯ কোম্পানি, হাওড়া গ্রামীনে থাকবে ৩৫ কোম্পানি, বারুইপুর পুলিশ জেলায় থাকবে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে কোচবিহারে ১৮৩ কোম্পানি, আলিপুরদুয়ারে থাকবে ৯৬ কোম্পানি এবং ডায়মন্ড হারবারে থাকবে ৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও আধাসেনা কে ভোটের দিন কাজে লাগানো হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah