১১ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

নির্দেশিকা মেনেই ধাপে ধাপে আসানসোল-শিয়ালদহ ও হাওড়া-আজিমগঞ্জের বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

নির্দেশিকা দেওয়ার একেবারে দশ দিনের মাথায় অবশেষে বাংলায় জোড়া বিশেষ ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেলওয়ে
rail india Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ মার্চ ২০২১
শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ১৭:২৩

করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে অবশেষে বাংলায় চালু হতে চলেছে সব প্যাসেঞ্জার ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল, আগামী ১০ দিনের মধ্যে ধাপে ধাপে ১০০ শতাংশ প্যাসেঞ্জার ট্রেন দৌড়ানো শুরু করবে। অর্থাৎ লকডাউনের আগে যতগুলি প্যাসেঞ্জার ট্রেন চলত, তা আবারও চালু করা হবে। নির্দেশিকা দেওয়ার একেবারে দশ দিনের মাথায় অবশেষে বাংলায় জোড়া বিশেষ ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেলওয়ে। চলতি মাসের শেষের দিক থেকেই আসানসোল-শিয়ালদহ-আসানসোল এবং হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল ট্রেন চলবে বলেই জানা যাচ্ছে।

সূত্রে খবর, আগামী ৩০ মার্চ থেকে হাওড়া-আজিমগঞ্জ ট্রেনের পরিষেবা শুরু হবে। এবং ৩১ মার্চ থেকে আজিমগঞ্জ-হাওড়া ট্রেন চলাচল করবে। প্রতিদিন রাত ১০ টা ৪৪ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। ভোর ৪ টে ২০ মিনিটে তা আজিমগঞ্জ পৌঁছাবে। সংবাদমাধ্যম সূত্রের খবর, ব্যান্ডেল, আহমেদপুর (শুধু আজিমগঞ্জ-হাওড়া ট্রেন), বর্ধমান, সাঁইথিয়া (শুধু আজিমগঞ্জ-হাওড়া ট্রেন), নলহাটি, বোলপুর-শান্তিনিকেতন, রামপুরহাট, মোরগ্রাম এবং সাগরদিঘিতে ট্রেন দাঁড়াবে।

অন্যদিকে আসানসোল-শিয়ালদহ-আসানসোল স্পেশাল ট্রেন রবিবার ছাড়া সপ্তাহে বাকি ছ'দিন চলবে স্পেশাল ট্রেন। সকাল ৬ টা ৪৫ মিনিটে আসানসোল থেকে ট্রেন ছাড়বে। তা শিয়ালদহে পৌঁছাবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। আসানসোলে পৌঁছাবে রাত ৯ টা ৫ মিনিটে। ট্রেনটি যাত্রাপথে দুর্গাপুর, বর্ধমান, রানিগঞ্জ, অন্ডাল, নৈহাটি, ব্যান্ডেল এবং ব্যারাকপুর স্টেশনে দাঁড়াবে।

এই ট্রেনগুলি সম্পর্কিত আরও বিস্তারিত যেকোনো তথ্য খুব সহজেই পূর্ব রেলের ওয়েবসাইট কিংবা উল্লিখিত স্টেশনগুলির টিকিট কাউন্টার থেকেও মিলবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah