১১ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

Duyare Ration : গ্রাহকদের ওজনে কম দেওয়ার অভিযোগ, দুয়ারে রেশন প্রকল্পে নতুন বিতর্ক

রেশন ডিলারদের চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত সমিতির নির্দেশেই এ কাজ, তুঙ্গে বিতর্ক
ration west bengal Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ৮:৪৬

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রকল্প 'দুয়ারে রেশন' (Duyare Ration) প্রকল্প ঘিরে ফের নতুন বিতর্ক। এবার সাধারণ গ্রাহকরা সরাসরি অভিযোগ করলেন তাঁদের ওজনে কম দেওয়া হচ্ছে। এদিকে রেশন ডিলারদের প্রশ্ন করাতে তাঁদের দাবি, স্থানীয় পঞ্চায়েত সমিতির নির্দেশে রেশনে কম পরিমাণ দিচ্ছেন তাঁরা। গোটা ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের মান্দ্রা গ্রামের ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাপানউতোর তৈরি হয়েছে। এর আগেও তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাল চুরি কিংবা রেশনের অন্যান্য সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এমনকী একুশের বিধানসভা নির্বাচনে বিরোধীদের প্রচারের অন্যতম স্লোগানই ছিল এই চাল চুরির অভিযোগ। আবার ফের এই ঘটনা প্রকাশ্যে আসায় নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ঠিক অভিযোগ কী? স্থানীয় সূত্রে খবর, দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের মান্দ্রা গ্রামে দুয়ারে রেশন প্রকল্পের আওতায় রেশন ডিলার রেশন দিচ্ছিলেন। আর তাতেই উঠে এসেছে বড়সড় গাফিলতির অভিযোগ। গ্রাহকদের অভিযোগ, বরাদ্দ মাথাপিছু ২ কেজি চাল এবং ৩ কেজি আটা থেকে ১০০ গ্রাম চাল এবং ৭৫০ গ্রাম আটা দেওয়া হচ্ছিল না। গ্রাহকদের সন্দেহ হলে তাঁরা প্রতিবাদ করেন। আর তাতেই চাপে পড়ে রেশন ডিলার জানান পঞ্চায়েত সমিতির নির্দেশে তাঁরা একাজ করছেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের অধীনে। সেক্ষেত্রে ফের কি তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে রেশন দ্রব্য চুরির অভিযোগ উঠল? যদিও পঞ্চায়েত সমিতির দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে পঞ্চায়েত সমিতির কোন সম্পর্ক নেই। বরং রেশন ডিলারদের বিরুদ্ধে তদন্ত হবে।

রেশনে চাল চুরি কিংবা অন্যান্য দ্রব্য চুরির অভিযোগ এই প্রথম নয়। এর আগেও বহুবার অভিযোগ উঠেছে। দেখা গেছে রেশনে যে কেরোসিন তেল দেওয়া হয়, তাতেও পরিমাণে কম থাকে। এ নিয়ে বহুবার নানা বিতর্ক হয়েছে। আর এর মধ্যেই পূর্ব বর্ধমানের এই ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। গোটা ঘটনায় খাদ্য দফতরের তরফে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah