৮ নভেম্বর, ২০২৬
উত্তরবঙ্গ

ট্রলির হাতলে লুকোনো ১.৫ কোটি টাকার চোরাই সোনা, নিউ জলপাইগুড়ি থেকে পাকড়াও পাচারকারী

ওই পাচারকারীর কাছ থেকে সর্বমোট ২ কিলোগ্রামের মত সোনা উদ্ধার করেছে ডিআরআই
gold bars Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ মার্চ ২০২২
শেষ আপডেট: ২ মার্চ ২০২২ ৮:৩৮

ফের বাংলার বুকে ধরা পড়লো সোনা পাচারকারী। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ডিআরআই অর্থাৎ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এক সোনা পাচারকারীকে পাকড়াও করেছে। তার কাছ থেকে ২ কেজি চোরাই সোনা পাওয়া গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, মায়ানমার সীমান্ত থেকে চোরাই সোনা নিয়ে আসা হচ্ছিল। ডিআরআই আধিকারিকরা সেই খবর আগে থাকতে পেয়ে গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে হানা দিয়েছিল।

মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে নামা এক ব্যক্তিকে প্রথমে আটক করে ডিআরআই। প্রাথমিকভাবে ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালানো হয়। কিন্তু প্রথমে তার ব্যাগ থেকে কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। কিন্তু কিছুক্ষণ পর ওই ব্যক্তির ট্রলির হাতল থেকে উদ্ধার হয় চারটি সোনার টুকরো। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিলিগুড়ি আদালত ধৃতকে ১৬ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

এই প্রসঙ্গে ডিআরআই জানিয়েছে, "ওই ব্যক্তির নাম দিলীপ মানে। সে মহারাষ্ট্রের বাসিন্দা। তার থেকে ১ কেজি ৯৯৯ গ্রাম সোনা উদ্ধার হয়েছে যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা"। ব্যক্তিটি ওই সোনা নিয়ে ভারত মায়ানমার সীমান্ত থেকে মনিপুর হয়ে অসমে পৌঁছেছিল। সেখান থেকে রাজধানী এক্সপ্রেসে চড়ে কানপুর যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু ডিআরআই তার সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah