১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

রাজ্য সরকার ময়নাতদন্তের রিপোর্ট আগে থেকেই লিখে রাখে, চাঞ্চল্যকর মন্তব্য দিলীপ ঘোষের

যুব বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুতে বাড়ল চাপানউতোর, আলিপুর কম্যান্ড হাসপাতালেই ময়নাতদন্ত
dilip-ghosh-1 Bengali News
Facebook @dilipghoshbjp
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ মে ২০২২
শেষ আপডেট: ৭ মে ২০২২ ১০:১৪

কাশীপুরের বিজেপি (BJP) যুবনেতা অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যুতে ক্রমশ বাড়ছে চাপানউতোর। দেহ কোথায় ময়নাতদন্ত হবে সে নিয়ে গতকাল শাসক-বিরোধী দলে কম বিতর্ক হয়নি। এরমধ্যেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ করলেন চাঞ্চল্যকর মন্তব্য। তিনি এদিন বলেন, রাজ্য সরকার আগে থেকেই ময়নাতদন্তের রিপোর্ট লিখে রাখে। শুধুমাত্র ডাক্তারকে দিয়ে সইটা করিয়ে নেন।

কাশীপুরের বিজেপি যুবনেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর পর রাজ্যের বিজেপি নেতৃত্ব একের পর এক তোপ দেগেছেন। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআই তদন্তের দাবি করেছেন। অর্জুন চৌরাসিয়া এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিল বলেই বেঘোরে প্রাণ দিতে হয়েছে, বলেছেন তাঁর পরিবারের লোকজন। এমন অবস্থায় দিলীপ ঘোষের এই মন্তব্য শাসকদলকে কিছুটা বিড়ম্বনায় ফেলবে বলাই বাহুল্য।

মৃত বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত হবে আলিপুর কম্যান্ড হাসপাতালে। আরজিকর হাসপাতালে নয়। এই সিদ্ধান্তের পর শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গোটা বিষয়টি নিয়ে একের পর এক তোপ দেগেছেন। তারপরও অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত আলিপুর কম্যান্ড হাসপাতালেই হচ্ছে। এরপরেই শাসক-বিরোধী চাপানউতোর বাড়তেই থাকে।

দিলীপ ঘোষ আরও অভিযোগ করেছেন, কেবল ময়নাতদন্ত নয়, পুলিশ এফআইআর পর্যন্ত ওরা লিখে দেয়। আদালত যে রায় দেবে সেটাও পার্টি লিখে দেবে। এর আগে অভিজিৎ সরকার হত্যার ঘটনায় একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্টে কিছুই হয়নি। এবারেও তাই হত। কম্যান্ড হাসপাতাল থেকে ময়নাতদন্ত হলে ঠিকঠাক রিপোর্ট আসবে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah