১৬ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

‘স্টপেজ ফেরত চাই’, ট্রেন থামিয়ে বিক্ষোভ সরডিহায়

বিক্ষোভের জেরে সরডিহায় থেমে থাকল স্টিল এক্সপ্রেস
Train express Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩২

কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন থেমে থাকার পর মঙ্গলবার চাকা গড়িয়েছিল ১২৮১৪ টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেসের। কিন্তু ঝাড়গ্রাম ছাড়িয়ে খড়গপুর যাওয়ার পথেই ঘটল বিপত্তি। মাঝরাস্তায় ট্রেন পড়ল বিক্ষুব্ধ জনগনের মুখে। যার জেরে সরডিহা স্টেশনে বেশ কিছুক্ষন দাঁড়িয়ে থাকতে হল স্টিল এক্সপ্রেসকে।

ঘটনার সূত্রপাত রেল কর্তৃপক্ষের এক সিদ্ধান্তকে ঘিরে। সরডিহা স্টেশনে এতদিন পর্যন্ত থামত স্টিল এক্সপ্রেস। কিন্তু করোনা পরিস্থিতির পর এই ট্রেনের স্টপেজ থেকে নাম মুছেছে সরডিহার। আর এই সিদ্ধান্তেরই বিরোধীতা করে সরডিহা স্টেশনে এদিন স্টিল এক্সপ্রেসকে থামিয়ে বিক্ষোভ দেখালেন মানিকপাড়া এলাকার বাসিন্দারা। তাঁদের দাবী, এলাকার বেশিরভাগ মানুষই নির্ভরশীল স্টিল এক্সপ্রেসের উপর। একেই দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় নাজেহাল এলাকার বাসিন্দারা। তার উপর রেল কর্তৃপক্ষ সরডিহা ষ্টেশন থেকে স্টিল এক্সপ্রেসের স্টপেজ তুলে নেওয়ায় চরম সমস্যার সম্মুখীন হয়েছেন তাঁরা।

এদিকে ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখানোর কথা শুনে পুলিশ বাহিনী নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। বিক্ষোভকারীদের সাথে কথা বলেন তাঁরা। এলাকাবাসীরা তাঁদের দাবী পেশ করেন রেল আধিকারিকদের সামনে। অবশেষে তাঁদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ফের চাকা গড়ায় স্টিল এক্সপ্রেসের। তবে বিক্ষোভ তুলে নিলেও এলাকাবাসীর হুঁশিয়ারি, তাঁদের দাবী মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah