১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

সরকারের তীব্র সমালোচনায় আক্রমণাত্মক মেজাজে বিজেপি নেতারা

ভোট এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে সমালোচনার তীক্ষ্ণতা
agnimitra raju Bengali News
ছবিতে বিজেপি নেতা রাজু ব্যানার্জী ও অগ্নিমিত্রা পল।
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ৫:৩৫

একুশের ভোটের আগে যেভাবে হোক রাজ্যের মানুষের মন টানতে ব্যস্ত শাসক থেকে বিরোধী সব শিবিরই। আর এই মুহূর্তে সরকারের সবথেকে বড়ো সমালোচক বিজেপি। মঙ্গলবারও রাজ্যের নানাপ্রান্তে বিজেপি নেতাদের নিশানায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। তমলুকে জমায়েত থেকে খুবই কুৎসিতভাবে সরকারের সমালোচনা করতে শোনা গেলো বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল-কে। রাজ্যে নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বললেন, “বাংলায় মহিলারা নিরাপদ নয়। ধর্ষণ করছে তৃণমূল কর্মী সমর্থকরা। দিদিমণি চাকরি দিতে পারছেন না তাই কর্মীদের বলে দিয়েছেন এন্টারটেনমেন্ট হিসাবে ধর্ষণ করতে। সরকার ধর্ষণের ক্ষতিপূরণ হিসাবে ‘রেট’ বেঁধে দিয়ে বিষয়টা পুরো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।” তৃণমূল শাসনে চলা অরাজাকতার ‘ইঞ্চিতে ইঞ্চিতে’ হিসেব বুঝে নেওয়ার হুঁশিয়ারি শোনা গেলো অগ্নিমিত্রার গলায়।

অন্যদিকে দুর্গাপুরের সভা থেকে আক্রমণাত্মক মেজাজে পাওয়া গেলো রাজু বন্দ্যোপাধ্যায়কে। বললেন, “তৃণমূলের গুণ্ডারা অত্যাচার করতে এলে তাদের প্রতিরোধ করার জন্য ঘরে অস্ত্র রাখুন। ওরা অস্ত্র নিয়ে লড়বে আর আপনারা খালি হাতে সেটা হতে পারেনা।”

অগ্নিমিত্রা এবং রাজু- দুজনের কথাই যথেষ্ট বিতর্ক তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। বিজেপি নেতাদের উগ্র মনোভাব এবং রুচিশীলতা নিয়ে ইতিমধ্যেই কথা শুরু হয়েছে তৃণমূল শিবিরে।

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah