১২ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক

শোকের ছায়া রাজ্য রাজনীতিতে
Md. Rejaul Haque Bengali News
মহম্মদ রেজাউল হক ~Facebook@MdRejaulHoque-MontuBiswas
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১০:২৬

গণতন্ত্রের উৎসব উদযাপনের উল্লাস আর দেশব্যাপী করোনা সংক্রমণের উদ্বেগ, দুই-ই চলছে সমানতালে। এবার করোনার বলি হলেন এক রাজনৈতিক ব্যক্তিত্ব। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস‌। গতকাল তাকে উন্নত চিকিৎসার জন্য জঙ্গিপুর থেকে নিয়ে আসা হয় কলকাতায় তবে শেষরক্ষা হলনা। আজ সকালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কংগ্রেস প্রার্থী। আগামী ২৬ শে এপ্রিল সপ্তম দফায় ভোটগ্রহণের মধ্যে অন্যতম একটি কেন্দ্র সামশেরগঞ্জ। আর তার আগে এরূপ ঘটনায় শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

জানা গেছে বিগত দু'দিন ধরেই শারীরিক অসুস্থতা ছিল রেজাউলের। করোনা পরীক্ষা করালে গতকালই তার রিপোর্ট পজিটিভ আসে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে প্রথমে জঙ্গিপুরের বসুমতী হাসপাতালে ভর্তি করালে শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে নিয়ে আসা হয় কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে। আজ ভোর পাঁচটা নাগাদ তার মৃত্যু হয়। এই প্রথমবার করোনা আক্রান্ত হয়ে কোনো দলীয় প্রার্থীর মৃত্যু হল।

বাংলার প্রতিটি প্রান্তে দ্রুত করোনার সংক্রমণের পিছনে রাজনৈতিক কারণে উৎসবের ন্যয় জমায়েতকেই প্রধানত দুষেছেন অনেকে। মাস্ক, স্যানিটাইজার, শারীরিক দূরত্ব এ সমস্ত বিধি কার্যত শিকেয় উঠেছে। এখনো বাকি চার দফায় ভোটগ্রহণ। উদ্বেগে প্রশাসন ও আমজনতা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah