১১ অক্টোবর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

অবৈধভাবে কয়লা মজুত করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম

পুলিশের গুলিতে আহত গ্রামবাসীরা, আহত দু'জন ওসি সহ পুলিশ আধিকারিক
coal black Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৬:৪২

অবৈধভাবে কয়লা মজুত করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের (Birbhum) নপাড়া গ্রাম।চলে গুলি, আহত হয়েছে পুলিশের বেশি আধিকারিক, গুলিবিদ্ধ হয়েছেন ৪-৫ জন গ্রামবাসী। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বীরভূমে।

জানা গিয়েছে, ঝাড়খণ্ড লাগোয়া ন'পারা গ্রামে দীর্ঘদিন ধরেই অবৈধ কয়লা মজুত করার অভিযোগ সামনে আসছিল। অনুমান, ঝাড়খণ্ড থেকেই আসছিল এই কয়লাগুলি। এ ঘটনার খবর পেয়ে কয়লা বাজেয়াপ্ত করার জন্য অভিযান চালায় পুলিশ। আর তাতেই পুলিশের সঙ্গে সংঘর্ষে বেধে যায় গ্রামবাসীদের। তাতেই চলে গুলি।

আরও জানা যাচ্ছে, কয়লা চোরাকারবারিদের আনাগোনা বাড়ছিল ওই নপারা গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে আজ আচমকা ওই গ্রামে হানা দেয় বিশাল পুলিশবাহিনী। পুলিশ কয়লা সরানোর কাজ শুরু করতে যেতেই ছুটে আসে গ্রামের লোকজন। পুলিশের দাবি, এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠেন গ্রামাবসীরা। চলে বচসা। গ্রামবাসীদের আক্রমণে আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশকর্মী। দুজন ওসি আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ এ দিন তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। আর তাতেই ৪-৫ জন গ্রামাবসীর গুলি লেগেছে। বর্তমানে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote