৩১ অক্টোবর, ২০২৬
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর

হাসপাতালের ৬ তলার সিঁড়ি থেকে পড়ে মৃত্যু শিশুর, ব্যাপক উত্তেজনা মালদা মেডিক্যাল কলেজে

হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
malda medical college Bengali News
https://maldazillaparishad.in/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩২

খেলতে গিয়ে হাসপাতালের ৬ তলার রেলিং থেকে পড়ে এক শিশুর মৃত্যু (death) হল মালদা মেডিক্যাল কলেজে (Malda Medical College)। ঘটনাটিকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালের আউটডোর (outdoor) ইউনিটে। শিশুটির মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে (postmortem)।

সূত্রের খবর, মৃত শিশুর নাম হরষিত সিং। আট বছরের শিশুটির বাবা বলবীর সিংয়ের হাসপাতালের বাইরে একটি খাবারের দোকান আছে। বলবীর জানিয়েছেন, তাঁরা আদতে বিহারের (bihar) বাসিন্দা হলেও মালদার বুড়াবুড়িতলা এলাকায় ভাড়া থাকেন। শুক্রবারও বাবার সঙ্গে হাসপাতালে গিয়েছিল হরষিত। কিন্তু বাবা এবং হাসপাতাল কর্তৃপক্ষের চোখের আড়ালে কোনোভাবে আউটডোরের ছ’তলায় উঠে যায় সে।

ছ’তলায় উঠে সিঁড়ির রেলিং বেয়ে নামতে গেলে আচমকাই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ছ’তলা থেকে তিনতলায় পড়ে যায় হরষিত। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর। ঘটনার পর তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতালের আউটডোর বিভাগে।

শিশুটির বাবা জানিয়েছেন, মৃগী রোগে আক্রান্ত ছিল হরষিত। কিভাবে তাঁর চোখ এড়িয়ে হাসপাতালের ছ’তলায় উঠে গেল ছেলে সেকথা তিনি কল্পনাও করতে পারছেন না। অন্যদিকে দুর্ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি, গতকাল রাত থেকে ঝড়-বৃষ্টি হওয়ার কারনে এদিন সকালে আউটডোরে বিশেষ লোকজন ছিল না। তাই বিনা বাধায় শিশুটি উপরে উঠে যায়। ঘটনায় বাকরুদ্ধ শিশুর পরিবার। সেইসাথে প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা নিয়েও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৩ মে

ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা-সাংসদ

Dev Tonic
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1