১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

"ব্যক্তি নয়, দলই শীর্ষে", বঙ্গ বিজেপির বৈঠকে কড়া বার্তা অমিত মালব্যর

শনিবার জাতীয় গ্রন্থাগারের সভাকক্ষে উপস্থিত ছিলেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতা অমিত মালব্য
Bjp logo Bengali News
facebook.com/BJP4Bengal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ মার্চ ২০২২
শেষ আপডেট: ৬ মার্চ ২০২২ ১৯:৩৯

গত ডিসেম্বরে পুরানো পদাধিকারীদের ছেঁটে নতুন রাজ্য কমিটি তৈরি হয় বিজেপির। এই কমিটিতে ঠাঁই হয়নি সায়ন্তন বসু, রিতেশ তেওয়ারি, জয়প্রকাশ মজুমদারের মত নেতাদের। যথারীতি দলের অন্দরে কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। নতুন করে জেলা সভাপতিদের নাম ঘোষণার পরে সেই বিদ্রোহ আরও বাড়তে থাকে।

ইতিমধ্যেই অন্যতম বিদ্রোহী নেতা জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তেওয়ারির বিরুদ্ধে দলবিরোধী আচরণের অভিযোগ তুলে প্রথমে শো-কজ এবং পরে সাময়িক বরখাস্ত করে বিজেপি। এরমধ্য দিয়েই বিজেপি বুঝিয়ে দিয়েছিল কোনও রকম বিদ্রোহ মাথাচাড়া দিলেই কড়া হাতে মোকাবিলা করা হবে। শনিবার দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই কথাই যেন ফের মনে করিয়ে দিলেন অমিত মালব্য। দলীয় বৈঠকে তিনি কথায় কথায় বুঝিয়ে দিলেন কোনো ব্যক্তি নয় দলই শীর্ষে।

চলতি বছরের শুরুতেই নতুন রাজ্য কমিটির প্রতিবাদে বিদ্রোহ করে দেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর নেতৃত্বে এরপর দফায় দফায় বৈঠক হয় বিজেপির বিদ্রোহী নেতাদের। পিকনিকও হয় তাদের। সেখানে আরও অনেকের সঙ্গে হাজির ছিলেন দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। জয়প্রকাশ, রিতেশদের মত বরখাস্ত করা না হলেও, কড়া বার্তা দেওয়া হয়েছে সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়দের। শনিবারের বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য পরিস্কার বুঝিয়ে দেন বিদ্রোহী নেতাদের আমল দিতে নারাজ বিজেপি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1