১৭ নভেম্বর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

অনুব্রত ঘনিষ্ঠ ভোলে বোম রাইস মিলে সিবিআই হানা, ভেতরে সারি সারি দামি গাড়ি

প্রথমে বাধা, পরে অবশ্য তল্লাশি অভিযান, ফিল্মি কায়দায় টানটান উত্তেজনা
Anubrata new white Bengali News
facebook.com/AnubrataMondalOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১৯ আগস্ট ২০২২ ১১:২৫

অনেক টালবাহানার পর অবশেষে রাইস মিলের তালা খুলে ভেতরে ঢুকতে পারল সিবিআইয়ের আধিকারিকরা। চলছে জোরকদমে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। কোন অজুহাত নয়, সরাসরি মাঠে নেমে দুর্নীতির তদন্তে সিবিআই।

শুক্রবার সকাল সকাল বোলপুর পৌঁছে যায় সিবিআইয়ের একটি বিশেষ দল। উপস্থিত হয় ভোলে ব্যোম নামের একটি রাইস মিলের সামনে। সূত্রের খবর, এই রাইস মিলটি নাকি অনুব্রত মন্ডল ঘনিষ্ঠের। এমনকী এই রাইস মিলের মালিকানায় নাকি অনুব্রত মন্ডলের স্ত্রী এবং কন্যার নাম রয়েছে।

প্রথমে রাইস মিলটি খুলতে চাননি এই মিলের নিরাপত্তারক্ষীরা। গেটে ঝুলছিল বড় তালা। প্রথমে জানানো হয় চাবি নেই। এমনকী এ-ও বলা হয় এই মিলে ঢোকার কোন অনুমতি নেই। অন্য গেট দিয়ে সিবিআই আধিকারিকরা ঢুকতে চাইলে ফের বাধার মুখে পড়তে হয়। যদিও শেষমেশ কোন জারিজুরি টেকেনি। ভেতরে ঢুকে পড়েন সিবিআই আধিকারিকরা। চলে তল্লাশি। একাধিক কাগজপত্র খতিয়ে দেখা হয়।

Sukanya Mondal bhole bom rice mill Bengali News
https://www.facebook.com/sukanya.mondal.927

সূত্রের খবর, এই রাইস মিলের মালিক ছিলেন নাকি একসময় হারাধন মণ্ডল। তাঁর কাছ থেকেই নাকি অনুব্রত মন্ডল এই মিলটি কিনে নেন। তা-ও বছর দশেক আগে। এই মিলের মালিকানা অনুব্রত মন্ডলের স্ত্রী এবং কন্যার নামে। অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের ফেসবুক প্রোফাইলে এখনও জ্বলজ্বল করছে সেই নাম। তিনি প্রাথমিক স্কুল শিক্ষকের পাশাপাশি এই রাইস মিলও নাকি চালাতেন। স্থানীয়দের দাবি, এখানে এসে তিনি নাকি বসতেন। সব মিলিয়ে বোলপুরে ফের সিবিআই হানায় বাড়ল রাজনৈতিক চাপানউতোর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah