৫ নভেম্বর, ২০২৬
রাজ্য

নেই মহার্ঘ ভাতা, রাজ্যের কাছে রয়েছে অনুদানের টাকা! দায়ের তৃতীয় জনস্বার্থ মামলা

এই অনুদান কোন বৃহত্তর স্বার্থে লাগবে? প্রশ্ন তুলেছেন মামকারীরা
Mamata Durga stadium Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২৫ আগস্ট ২০২২ ১২:৪৭

পুজোর (Durga Puja 2022) অনুদান নিয়ে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) এবার দায়ের হল তৃতীয় জনস্বার্থ মামলা।আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীদের বক্তব্য, আদালত যেখানে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে বলেছে, তা না দিয়ে কেন পুজোয় অনুদান? কোন বৃহত্তর স্বার্থে লাগবে এই অনুদান?

একদিকে চাকরিপ্রার্থীদের হাহাকার, শিক্ষিত বেকার যুবতীদের বয়স বাড়লেও, নেই যোগ্যতা অনুযায়ী চাকরি। রাজ্যের এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা এখনও খাবার জল, ওষুধ পান না।স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান না। সেখানে দাঁড়িয়ে এই অনুদান কোন বৃহত্তর স্বার্থে লাগবে? এই প্রশ্নই তুলেছেন মামকারীরা।

প্রসঙ্গত, দুর্গাপুজো উপলক্ষ্যে অনুদান দেয় রাজ্য সরকার। তবে চলতি বছর টাকার অঙ্ক বাড়িয়ে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণার পরেই বিরোধিতার সুর সর্বত্র।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এ বিষয়ে (Dilip Ghosh) মন্তব্য করেন, "দুর্নীতি ভুলিয়ে রাখতে মুখ্যমন্ত্রীর এই দানধ্যান। এভাবেই বাঙালিকে ভুলিয়ে রাখতে হবে।" উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পুজোর একমাস আগে অর্থাৎ পয়লা সেপ্টেম্বরে কলকাতায় চলবে দুর্গাপুজোর মিছিল। সেপ্টেম্বরের শেষে যেহেতু শুরু হচ্ছে দেবীপক্ষ। পঞ্চমী ৩০ সেপ্টেম্বর, ওই দিন থেকে সরকারি ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটি চলবে ১০ অক্টোবর পর্যন্ত। কলকাতার রেড রোডে পুজোর কার্নিভাল হবে ৮ তারিখ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote