১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

রাজ্যপালের পরিবর্তে এবার বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী, প্রস্তাবে সায় দিল মন্ত্রিসভা

খুব শীঘ্রই সরকার মুখ্যমন্ত্রীকে আচার্য পদে আনার জন্য বিধানসভায় বিল আনবে
mamata jagdeep Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০২২
শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৬:৩৬

এতদিন পর্যন্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তবে এবার সেই পদ ছাড়তে হবে তাঁকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার প্রস্তাবে এবার সিলমোহর দিল মন্ত্রিসভা। খুব শীঘ্রই সরকার মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিধানসভায় একটি বিল আনতে চলেছে। দীর্ঘদিন ধরে এই প্রস্তাব নিয়ে জল্পনা চললেও, আজ তার নিষ্পত্তি হল।

এই প্রসঙ্গে বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, "মন্ত্রীসভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়তে আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আনা হবে। এই নিয়ে খুব শীঘ্রই বিধানসভায় বিল আনবে সরকার।"

আসলে পশ্চিমবঙ্গে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত দীর্ঘদিনের। শিক্ষাক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে বারংবার রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন রাজ্যপাল। এমনকি তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়েও বারংবার তোপ দেগেছেন। তবে পাল্টা জবাব দিতে ছাড়েনি রাজ্যও। উপাচার্যদের সাথে বৈঠক করতে চাইলেও রাজভবনে যায়নি কেও। এমন আবহে বহুদিন আগেই বাংলার সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর চেষ্টা শুরু হয়েছিল। অন্দরে কাজ চলছিল দীর্ঘদিন। এবার সেই ধারা বজায় রেখেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দিলেন যে রাজ্যপালের বদলে এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote