৪ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

টাকা আদায়ের চেষ্টায় ব্যবসায়ীকে অপহরণ, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৮

চাকরির টাকা ফেরত পাওয়ার জন্যই ব্যবসায়ীকে অপহরণ, খবর সূত্রের
Arrest Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৩ ডিসেম্বর ২০২১ ২০:৫৬

সিঁথি এলাকার ব্যবসায়ীকে অপহরণের তদন্তে নেমে মুর্শিদাবাদ থেকে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। সেই সাথে দু’টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, ব্যবসায়ীকে অপহরণ করে বেশ কয়েক লক্ষ টাকা আদায় করার চেষ্টা করেছিল অপহরণকারীরা।

সূত্রের খবর, সিঁথি এলাকার জনৈক ব্যবসায়ী সিদ্ধার্থশঙ্কর বন্দ্যোপাধ্যায় গতকাল আচমকাই নিজের বাড়ি থেকে উধাও হয়ে যান। হন্যে হয়ে খুঁজেও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। ফোন করেও সাড়া পাওয়া যায়নি সিদ্ধার্থবাবুর। তবে বেশ কিছুক্ষণ পর তাঁর বাড়িতে ফোন আসে একটি অচেনা নম্বর থেকে। ব্যবসায়ীর বিনিময়ে ১০ লক্ষ টাকা দাবী করা হয় বলে অভিযোগ।

তবে ইতিমধ্যেই খবর পাওয়া গেছে, অপহরণের পিছনে রয়েছেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। জানা গিয়েছে, একটি প্লেসমেন্ট এজেন্সি চালাতেন ওই ব্যবসায়ী। চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের থেকে টাকা আদায় করেছিলেন তিনি। তবে চাকরি বা টাকা, কোনটিই দেননি তিনি। সেইজন্য নিজেদের টাকা ফেরত পাওয়ার উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছে তাঁকে। অপহরণের ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তার খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৩ মে

ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা-সাংসদ

Dev Tonic
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1