২২ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

স্বরূপনগর সীমান্তে ২.৬ কেজি ওজনের সোনার বিস্কুট সহ বিএসএফের জালে পাচারকারী

এই পরিমান সোনার আনুমানিক বাজারমূল্য ১কোটি ২৭লক্ষ টাকা
Arrest Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৩

উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে সোনা পাচারের সময় বিএসএফ বাহিনীর হাতে ধরা পড়ল এক পাচারকারী। অভিযুক্তের কাছ থেকে প্রায় ২কেজি ৬০০গ্রাম ওজনের ২৪টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার আনুমানিক মূল্য ১কোটি ২৭লক্ষ টাকা।

রবিবার বিএসএফ বাহিনীর কাছে খবর আসে স্বরূপনগরের আমুদিয়া সীমান্তের চিতারু গ্রাম দিয়ে এক ব্যক্তি বিপুল পরিমানে সোনা পাচার করছে। সন্ধ্যাবেলা বাইকে করে অভিযুক্ত ব্যক্তি সীমান্তের কাছে পৌঁছায়। সন্দেহের বশে বিএসএফ জওয়ানরা তাকে থামালে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পিছনে ধাওয়া করে তাকে ধরে ফেলেন জওয়ানরা। ধৃতের বাইকের ফিল্টার থেকে ২৪টি সোনার বিস্কুট উদ্ধার করেছে সেনাবাহিনী।

বিএসএফ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আজমল সানা। ভারত-বাংলাদেশ সীমান্তের দক্ষিণ তারালী গ্রামে তার বসবাস। ধৃতের থেকে ২কেজি ৫৯৯গ্রাম ওজনের মোট ২৪টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছেন তাঁরা। এই পরিমান সোনার বর্তমান বাজারমূল্য ১কোটি ২৭লক্ষ ১১হাজার টাকা।

গত মাসের শেষের দিকেও একইভাবে চোরাচালানকারীদের ছক ভেস্তে দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনী। উত্তর ২৪ পরগনার হাকিমপুর গ্রাম দিয়ে টোটোয় করে ৭.১ কেজি ওজনের রুপোর গয়না বাংলাদেশে পাচার করছিল চোরাচালানকারীরা। কিন্তু হাকিমপুর চেকপোস্টের কাছে টোটোটি যেতেই জওয়ানদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের স্বার্থে গাড়ি থামাতে বললে টোটোচালক, গাড়ি থেকে নেমে ভারতীয় এলাকার দিকে পালায়। জওয়ানরা পিছনে ধাওয়া করলেও ভিড়ের সুযোগ নিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয় চোরাচালানকারী। ফেলে যাওয়া টোটোয় তল্লাশি চালিয়ে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ৭.১ কেজি রুপোর গয়না উদ্ধার করেন তাঁরা। বাজেয়াপ্ত গয়নাগুলি তুলে দেওয়া হয় তেতুলিয়ার কাস্টমস অফিসের হাতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah