১০ নভেম্বর, ২০২৬
রাজ্য

টালমাটাল পরিস্থিতি বঙ্গ বিজেপির! রাশ টানতে লকেটকে আবেদন শান্তনুর

বিদ্রোহী বিজেপি নেতাদের পাশে থাকার আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের
locket chatterjee Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪০

রাজ্যের (West Bengal) পদ্ম শিবিরে (BJP) একাধিকবারই অসন্তোষের ছবি সামনে এসেছে। পূর্বে কেন্দ্রের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে শান্তনু ঠাকুরকে (Shantanu Thakur) আলোচনা করতে দেখা যায়। এবার উত্তরাখণ্ডে (Uttrakhand Poll Campaign) প্রচারে গিয়ে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) সঙ্গেও প্রচারের ফাঁকে শান্তনু ঠাকুর এক বৈঠক সেরেছেন বলে জানা যাচ্ছে।

সেখানে শান্তনু ঠাকুর, সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বঙ্গ বিজেপির হাল ধরতে অনুরোধ জানান। পাশাপাশি লকেট শান্তনু ঠাকুরকে আশ্বস্ত করেন যে, তিনি আগামী ১৪ তারিখের পর দিল্লিতে ফিরে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলবেন এবং বঙ্গের বিদ্রোহী নেতাদের সঙ্গেও আলোচনায় বসবেন।

সূত্রের খবর, দলীয় তরফে এক বিশেষ দ্বায়িত্ব দিয়ে লকেট চট্টোপাধ্যায়কে উত্তরাখণ্ডে পাঠানো হয়। মঙ্গলবার উত্তরাখণ্ডে ভোটের প্রচারে গিয়ে শান্তনু ঠাকুর সে রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টিকে  বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।

অন্যদিকে, পদ্মদলের অন্দরে মতুয়াদের প্রতিনিধিত্ব নিয়ে কয়েকদিন ধরে ‍ক্ষোভ শোনা যাচ্ছিল শান্তনু ঠাকুরের গলায়। শেষে সেই ক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছিল দিল্লি পর্যন্ত। সূত্রের খবর, শান্তনু ঠাকুর অমিত শাহের সঙ্গেও রাজ্য বিজেপির বৈঠক সারবেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah