১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

কেন বকুনি খেলেন সৌমিত্র খাঁ? কেনই বা বঙ্গে অকাল রথযাত্রা?

মুখ্যমন্ত্রী মুখ জল্পনা থেকে পরিবর্তনযাত্রার পরিকল্পনা, কী ভাবছে গেরুয়া শিবির?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রায় সব রাজনৈতিক দলেরই প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে শাসক দলের পাশাপাশি প্রধান বিরোধী গেরুয়া দলের অন্দরে নানান পরিকল্পনা ও নিয়মনীতি নিয়ে উঠে আসছে নানা তথ্য। রবিবারের বিজেপির দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন শিবপ্রকাশ, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, সৌমিত্র খাঁ সহ আরও অনেক প্রথম সারির নেতা। প্রকাশ্য সভায় আগাম মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করায় শিবপ্রকাশের প্রশ্নের মুখে পড়েন সৌমিত্র খাঁ। তিনি সৌমিত্রকে মনে করান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই নির্বাচন লড়ার প্রস্তাব দেয় বিজেপিকে, তার পরেও রাজ্য বিজেপি সভাপতি দীলিপ ঘোষকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে দলীয় নিয়ম লঙ্ঘন করেছেন সৌমিত্র। ভবিষ্যতে কখনো এমন ঘটনা পুনরায় ঘটলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে, ওয়ার্নিং দিলেন শিবপ্রকাশ।

অন্যদিকে বিজেপির অন্দরে নির্বাচনের আগে বেশ সাজো সাজো রব। মূলত প্রচারধারায় একেবারে অভিনবত্ব আনতেই এবার রথযাত্রায় সামিল হবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বেরা। বাংলার ২৯৪ টি আসনেই সমানভাবে পৌঁছে যেতে এবার ফেব্রুয়ারি থেকে ৫টি পরিবর্তন রথযাত্রা বার করবে গেরুয়া শিবির। সারা সপ্তাহ জুড়েই যাতে একেকটি যাত্রায় সামিল থাকতে পারেন নেতৃবৃন্দ, সেভাবেই সূচী তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে এই পরিবর্তন যাত্রার সূচনা হতে পারে বলে সূত্রের খবর। আগামী ৩০-৩১ শে জানুয়ারি অমিত শাহ ও ৫-৬ই ফেব্রুয়ারি নাড্ডার বঙ্গে পুনর্বার আগমন ও সেই সংক্রান্ত কর্মসূচি নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1