২৮ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

"জয় শ্রীরাম" না বলায় নাবালকের দিকে গরম জল ছুঁড়ে মারধরের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ায়
BJP flag people corwd rally Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ১৬:৫৬

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর ৩ দফা নির্বাচন। এইমুহূর্তে রাজ্যের প্রত্যেকটি জেলার প্রান্তে প্রান্তে প্রচার চলছে। তবে এরমাঝে গতকাল অর্থাৎ সোমবার দুপুরে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় দশ বছরের এক নাবালক "জয় শ্রীরাম" বলতে অস্বীকার করলে তার দিকে গরম জল ছিটিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই নাবালকের মা নেই এবং বাবা ঠিকঠাক কাজকর্ম করে না। তাই বাড়ি বাড়ি ঘুরে এই বয়সে তাকে খাবার জোগাড় করতে হয়। গতকাল দুপুরে ওই নাবালক একটি চায়ের দোকানে গিয়েছিল। চায়ের দোকানের মালিক মহাদেব প্রামাণিক ওই নাবালককে "জয় শ্রীরাম" বলতে বলেন। সে তা বলতে অস্বীকার করলে তার গায়ে গরম জল ঢেলে দেন। নাবালক প্রাণ বাঁচাতে একটি ইট ছুঁড়ে পালাতে গেলে দোকানদার তাকে ধরে বেধড়ক মারধর করে।

মারধরের কারণে ওই নাবালকের বমি শুরু হয়ে যায়। মারের আঘাতে সে অসুস্থ হয়ে গেলে তাকে প্রথমে ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্র পরে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে আজকে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, ওই চায়ের দোকানের মালিক মহাদেব প্রামাণিকের স্ত্রী মিঠু প্রামানিক ওই এলাকার মহিলা মোর্চার সভাপতি। মহাদেব নিজে ওই অঞ্চলের বিজেপির একজন কার্যকর্তা বলে পরিচিত। উল্টে মিঠু প্রামানিক দাবি করেছেন, "ওই নাবালক দোকানের সামনে এসে খেলা হবে বলতে থাকে এবং দোকানের দিকে ইট ছুঁড়তে থাকে। তাই আমার স্বামী রেগে গিয়ে ওর গায়ে জল ঢেলে দেয় এবং তাড়া করে শুধু চড় মেরেছে।" নাবালককে মারধরের প্রতিবাদে সরব হয়েছে এলাকার মানুষ। সবাই মহাদেব প্রামাণিককে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1