৩১ অক্টোবর, ২০২৬
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর

শংসাপত্র চাওয়ায় পড়ুয়াকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে

ঘটনাটির দায় অস্বীকার করেছেন বিধায়ক
Bjp logo Bengali News
facebook.com/BJP4Bengal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২ জানুয়ারি ২০২২ ১৫:২০

শংসাপত্র চাওয়ার জন্য এক কলেজ পড়ুয়াকে মারধর করার অভিযোগ উঠল মালদার এক বিজেপি (BJP) বিধায়কের (MLA) বিরুদ্ধে। অভিযুক্ত চিন্ময় দেববর্মণ মালদা (Malda) জেলার গাজলের বিজেপি বিধায়ক। ইতিমধ্যেই বিধায়কের বিরুদ্ধে গাজল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পড়ুয়া। তবে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেছেন চিন্ময় দেববর্মণ।

সূত্রের খবর, নিগৃহীত তরুনের নাম রথীন টিকাদার। তিনি গাজল কলেজের দ্বিতীয় বর্ষে পাঠরত। শনিবার বৃত্তির প্রয়োজনীয় শংসাপত্র আনার জন্য তিনি বিধায়কের বাড়ি যান। রথীনের অভিযোগ, সেখানে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এমনকি অন্যান্য কাগজপত্রে সই করা সত্ত্বেও তাঁর শংসাপত্র দিতে অস্বীকার করেন বিধায়ক। এমনকি তাঁকে গালিগালাজও করা হয়। এহেন অবস্থায় বার বার শংসাপত্র চাইলে তাঁকে মারধর করেন বিধায়ক চিন্ময় দেববর্মণ, এমনই অভিযোগ তুলেছেন ওই ছাত্র। এরপরই গাজল থানায় গিয়ে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রথীন।

যদিও ঘটনাটিকে মিথ্যা বলেই দাবী করেছেন অভিযুক্ত বিজেপি বিধায়ক। উল্টে ঘটনার পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, “এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সাধারণ মানুষকে দিনরাত পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এটাই হয়ত আমার দোষ”। তবে এবিষয়ে মুখ খোলেনি তৃণমূল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৩ মে

ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা-সাংসদ

Dev Tonic
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1