১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

প্রাণরক্ষার সঙ্গে সমানভাবে গুরুত্বপূর্ণ মান রক্ষা, তাই মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো কেন্দ্রীয় নিরাপত্তা পেতে মরিয়া অনেক নেতা

অনেকের বিরুদ্ধে অভিযোগ তারা শুধুমাত্র কেন্দ্রের নিরাপত্তা পাওয়ার জন্য বিজেপিতে এসেছিলেন
bjp flag rally Bengali News
-twitter@bjpbengal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০২১
শেষ আপডেট: ২৯ মে ২০২১ ৮:৩৩

রাজ্য বিজেপি নেতাদের মধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে তুমুল বিতর্ক চলছে বর্তমানে বিজেপির অন্দরেই। কেন্দ্রের নিরাপত্তা পাওয়া বিজেপি নেতাদের সকলের সঙ্গে এখনও রয়ে গিয়েছেন জওয়ানরা। তার ফলে শুরু হয়েছে বিতর্ক। অনেকে আবার চাইছেন যেন মেয়াদ শেষ হয়ে যাবার পরেও এই জওয়ানরা তাদের সাথে থেকে যান। অনেকে আবার দাবি করছেন আর্থিক কারণে তারা এই জাওয়ানদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারছেন না তাই তারা নাজেহাল। গেরুয়া শিবিরের অন্দরে কেন্দ্রের এই নিরাপত্তা নিয়ে বর্তমানে বিতর্ক চলছেই। বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, বর্তমানে পরাজিত বহু বিজেপি নেতা এখনো পর্যন্ত কেন্দ্রীয় জাওয়ানদের সঙ্গে রাখতে চাইছেন। তাদের কাছে কেন্দ্রীয় নিরাপত্তা অনেকটা স্ট্যাটাস সিম্বলের মত। অন্যদিকে, আবার অনেকে অভিযোগ জানিয়েছেন, বন্দুকধারী সেনা জওয়ান পাওয়া যাবে কিনা সেই সম্মতি পাওয়ার পরে তবে তারা বিজেপিতে যোগদান করেছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, যেখানে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন সেখানে তারা যাচ্ছেন না, বরং তারা কেন্দ্রীয় নিরাপত্তা বহাল রাখার দাবি জানাচ্ছেন।

কেন্দ্রীয় নিরাপত্তা যদি উঠে যায় তাহলে তার মান থাকবে না। এই কারণে প্রাণ রক্ষা এবং মান রক্ষার লড়াই চলছে রাজ্য বিজেপির অন্দরে। গত ৭ মে নির্দেশ দেওয়া হইছিল, ১৫ মে পর্যন্ত তারা কেন্দ্রীয় নিরাপত্তা গ্রহণ করতে পারেন। কেউ কেউ এই দাবিতে সম্মতি জানালেও অনেকেই কিন্তু মেয়াদ বাড়ানোর আবেদন করেন। মেয়াদ বাড়িয়ে ৩০ মে করে দেওয়া হয়। কিন্তু এই মেয়াদও কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে। এই প্রসঙ্গে সিআইএসএফ এর কর্তা জানিয়েছেন, "ঠিক কতজনের বা কোন কোন নেতার সুবিধা পাওয়ার মেয়াদ ৩০ মে শেষ হয়ে যাবে সেটা নিরাপত্তার কারণে বলা যাচ্ছে না। তবে যে সংখ্যাটা রয়েছে সেটা বেশ ভালো।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah