১৭ নভেম্বর, ২০২৬
রাজ্য

হারের পর বোধোদয় বিজেপির, পুরনো নেতাদের ফিরিয়ে আনতে এবার মান ভাঙাও কর্মসূচি

পুরনো চাল ভাতে বাড়ে, হারের পর একথা ঠারে ঠারে বুঝতে পারছে বিজেপি
bjp flag rally Bengali News
-twitter@bjpbengal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০২১
শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ৯:৪৬

এবারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে অতিরিক্ত দলবদল। এবারের নির্বাচনে নতুন তৃণমূল থেকে চলে আসা নেতাদের বেশি প্রাধান্য দিতে গিয়ে পুরনো নেতারা বিক্ষুব্ধ হয়ে পড়ছেন। যারা এতদিন ধরে পার্টিটা তৈরি করেছেন তাদেরকে গুরুত্ব না দেওয়ার জন্য তারাই অনেক সময় ক্ষেপে গিয়েছেন। কিন্তু হারের পর বোধোদয় হলো ভারতীয় জনতা পার্টির। তারা বুঝতে পারল পুরনো চাল ভাতে বাড়ে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে বৃহস্পতিবার শিব প্রকাশ, অরবিন্দ মেনন এবং অমিত মালব্যর কাছে নিজেদের ক্ষোভ উগরে দিলেন রাজ্য কমিটির নেতারা। হেস্টিংসের বৈঠকেও একই কথা বলেন সকলে। সকল নেতারা জানান, তৃণমূল থেকে আগত নেতাদের অত্যধিক বেশি গুরুত্ব দেওয়ার কারণে ব্রাত্য হয়ে গেছেন পুরনোরা। এই কারণে ভোটে ভরাডুবি তো হয়েছেই তার সঙ্গে গ্রহণযোগ্যতাও কমেছে জনগণের কাছে।

তাই এবারে ড্যামেজ কন্ট্রোল। বিজেপির সূত্র থেকে জানা যাচ্ছে, এখন আর অন্যদল ভাঙ্গানো ঠিক না ভুল সেই করার সময় নেই। বরং তার থেকে ভালো অবিলম্বে পুরনো কর্মীদের সঙ্গে যোগাযোগ করা। তাদের মান ভাঙ্গিয়ে আবারো দলের সঙ্গে যুক্ত করাটা এখন বেশি দরকার বলে মনে করছে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে এনে রাজ্য নেতারা এবং জেলার নেতারা একদিকে বিজেপির উচ্চপদস্থ কমিটির সুবিধা করছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। তার সাথেই, কেন্দ্রীয় কমিটির নির্দেশ, সমস্ত কিছু সুযোগ-সুবিধা নিয়ে আর্তদের পাশে দাঁড়াতে চলেছে ভারতীয় জনতা পার্টি। ফলে বোঝাই যাচ্ছে, নির্বাচনে ভরাডুবির পরে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah