২২ নভেম্বর, ২০২৬
রাজ্য

সরকারি ভাষা হিসেবে বঙ্গে স্বীকৃতি পেল তেলুগু

খড়গপুরের তেলুগুভাষীরা পেল সংখ্যালঘুত্বের মর্যাদাও
Mamata Banerjee 3 Bengali News
flickr/horasis
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৯:১০

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রাজ্য রাজনীতির মোড়। এবার খড়গপুরবাসীর স্বার্থে তেলুগু ভাষাকে রাজ্যের সরকারি ভাষার তালিকায় ঠাঁই দিল রাজ্য সরকার। খড়গপুরের তেলুগু ভাষাগোষ্ঠীর মানুষদের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে এই ভাষাকে বিশেষ মর্যাদা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খড়গপুরের বিধায়ক প্রদীপ সরকারের আবেদনের ভিত্তিতে ওই শিল্পাঞ্চলের তেলুগুভাষী মানুষদের স্বার্থ নিয়ে সচেতন হয় সরকার, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার নবান্নে বৈঠক শেষে তিঁনি আরও বলেন সরকারি ভাষা হিসেবে রাজ্যে হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, গুরুমুখী বহু আগে থেকেই প্রচলিত ছিল। তৃণমূল সরকারের উদ্যোগে পরে সাঁওতালি, রাজবংশী, কামতাপুরিও সরকারি ভাষার আওতায় আসে। এখন তেলুগুকে এই মর্যাদা দেওয়ায় ও তাদের সংখ্যালঘুত্বের স্বীকৃতি দেওয়ায় স্বভাবতই খুশি খড়গপুরের তেলুগুভাষীরা। যদিও বিরোধী থেকে রাজনৈতিক বিশ্লেষক, প্রত্যেকেই এই পদক্ষেপকে কেবলই নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূলের রাজনৈতিক অঙ্ক বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুরের আসন তৃণমূলের জন্য কতটা লাভদায়ক হয়, এখন সেটাই দেখার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1