১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

এবারো পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে বেলুড় মঠ

করোনা অতিমারীর কথা ভেবেই নেওয়া হয়েছে আগাম সতর্কতা
belur math Bengali News
বেলুড় মঠ twitter.com/rkmbelurmath
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ৭:৪০

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের দিনগুলিতে গতবছরেও করোনা মহামারীর কারণে দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল বেলুড় মঠ। এই বছরও একই পথে হাঁটতে চলেছে মঠ কর্তৃপক্ষ। জানানো হয়েছে গতবছরের মতো এবছরেও পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। তবে সর্বসাধারণের জন্য বন্ধ থাকলেও অন্যান্য বছরের মতো দুর্গাপূজা অনুষ্ঠিত হবে মঠে। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র ভেতরে থাকবেন মঠের অভ্যন্তরীণ সদস্যরাই। সাধারণের জন্য ভার্চুয়ালি প্রদর্শিত হবে সবটাই। থাকছে অষ্টমীর কুমারী পুজোও।

আগামী ৯ই অক্টোবর পড়েছে চতুর্থী। ওই দিন থেকেই বেলুড় মঠে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ হবে। এর আগে মহালয়া ও ছট পুজোর দিনেও ভেতরে প্রবেশের অনুমতি থাকবেনা সাধারণের। ১৬ই অক্টোবর, অর্থাৎ একাদশী তিথি পর্যন্ত বন্ধই থাকবে প্রবেশ। পুজোর মরশুমেই করোনার তৃতীয় ঢেউ উপচে পড়ার সম্ভাবনা প্রবল, তাই আগেভাগেই ভিড় যাতে না হয় তার জন্য একেবারে পুরোপুরি মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। তবে এখানকার মূল আকর্ষণ কুমারী পূজা, যা অবশ্যই ডিজিটালি লাইভ সম্প্রচারের ব্যবস্থা থাকবে।

অন্যদিকে পুজোর আগেও মঠে প্রবেশের ক্ষেত্রে সময়সীমা নিয়ে কিছু নতুন নিয়ম আরোপ করা হয়েছে। আগামী ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকালে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা এবং বিকেলে ৪টে থেকে ৫.১৫ মিনিট পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের মূল গেট৷ অন্যদিকে, ১ অক্টোবর থেকে সকালে মঠে প্রবেশের সময়সীমা আগের মতো থাকলেও বিকেলে চারটের বদলে সাড়ে তিনটে থেকে খুলে যাবে মঠের গেট এবং বিকেল পাঁচটা পর্যন্ত বেলুড় মঠ দর্শন করা যাবে৷ করোনা টিকার দুটি ডোজ নেওয়া ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন মঠে অথবা অন্তত ৭২ ঘন্টা আগে করানো আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1