১১ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

Corona Pandemic: ভিড় এড়াতে জন্মাষ্টমীর দিন বন্ধ থাকবে বেলুড় মঠ

ভক্তদের জন্য বন্ধ থাকলেও ভেতরে রীতি মেনে জন্মাষ্টমীর পূজা হবে
belur math Bengali News
বেলুড় মঠ twitter.com/rkmbelurmath
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২১ আগস্ট ২০২১ ১৬:৩২

করোনা (Corona) সংক্রমনের কারণে গত বছরের মার্চ মাস থেকে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা দেশবাসীর জীবনযাত্রা। সম্প্রতি দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফের স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে দীর্ঘদিন পর ভক্তদের জন্য দরজা খুলে দিয়েছে বেলুড় মঠ (Belur Math) কর্তৃপক্ষ। নির্দিষ্ট করোনা বিধি মেনে দর্শকরা মঠে ঢুকতে পারবেন। প্রতিদিন সকাল ৮ টা থেকে ১১ টা এবং বিকেল ৪ টা থেকে ৫:৪৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মঠের দরজা খোলা থাকবে। প্রবেশ করতে গেলে দেখাতে হবে দুটি করোনা ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র। তবে গতকাল শুক্রবার বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী ৩০ আগস্ট জন্মাষ্টমী উৎসবের দিন বেলুড় মঠ বন্ধ থাকবে।

বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, "৩০ আগস্ট ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন না। তবে রীতি মেনে মঠের ভেতর জন্মাষ্টমী উপলক্ষে পূজা হবে।" প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছরই জন্মাষ্টমীর দিন বেলুড়মঠে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয়। এবার করোনা পরিস্থিতিতে মঠ খোলা রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় কর্তৃপক্ষ ওই দিনের জন্য মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে রীতি মেনে জন্মাষ্টমীর পুজো হবে ভেতরে। সেই পুজোর লাইভ স্ট্রিমিং হবে নাকি তা সম্বন্ধে কতৃপক্ষ এখনও কিছু জানায়নি। তবে ভক্তদের আবেদন যাতে বেলুড় মঠ কর্তৃপক্ষ লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করে যাতে জন্মাষ্টমী বিশেষ পুজো সকলে বাড়ি বসে দেখতে পায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah