১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

সিবিআই আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ হাইকোর্টের, জেলেই ঠাঁই চার নেতার

এ যেনো শেষ হয়েও হলো না শেষ!
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মে ২০২১
শেষ আপডেট: ১৮ মে ২০২১ ৬:৩০

গল্পটা শেষ হয়ে যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে এল একেবারে প্লট টুইস্ট। সোমবার সন্ধ্যায় বিশেষ সিবিআই আদালত যখন অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল তখন বেশ খানিকটা স্বস্তিতে ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু তারপরে রাতে সেই জামিনের আবেদন স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত এই চার নেতা মন্ত্রীর গন্তব্য স্থল প্রেসিডেন্সি জেল। শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম এই চারজনকে আপাতত মুক্তি দেওয়া হবে না। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে, তখন তাদের ভবিষ্যৎ কি হবে তা জানা যাবে। অন্যদিকে ৫জন চিকিৎসকের একটি টিম আপাতত নিজাম প্যালেসে ধৃতদের শারীরিক চিকিৎসার জন্য নিয়োজিত হয়েছে। যখন বিশেষ সিবিআই আদালত তাদের জামিন মঞ্জুর করে দিয়েছিল, তার পরেও এই চারজনকে মুক্তি দেয়নি সিবিআই। নিজাম প্যালেসে তাদেরকে আটক করে রেখে সিবিআই আদালতের নির্দেশ কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এই সংস্থা।

হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এর বেঞ্চ তাদের জামিন স্থগিত করে। পশ্চিমবঙ্গের বাইরে এই মামলা সরানোর কথা নিয়ে আবেদন জানিয়েছিল সিবিআই। তবে, বিচারপতিরা জানিয়েছেন বুধবার ওই মামলার পরবর্তী শুনানি করা হবে। ততক্ষণ পর্যন্ত এই চারজনের ঠিকানা প্রেসিডেন্সি জেল। ফিরহাদ এর আইনজীবী অনিন্দ্য রাউত অভিযোগ করেছিলেন, ৫০,০০০ টাকার ব্যক্তিগত পর্ণ্ডে অন্তর্বর্তী জামিন আবেদন মঞ্জুর করা হয়েছিল কিন্তু ফিরহাদ হাকিমকে মুক্তি না দিয়ে সিবিআই আদালত অবমাননা করেছে। অন্যদিকে সিবিআই জানিয়েছে হাইকোর্টে শুনানি পর্ব শেষে প্রধান বিচারপতির নির্দেশ না পাওয়া পর্যন্ত ধৃতদের মুক্তি দেওয়া হবে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah