৮ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

মর্মান্তিক! টোটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

মোট ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, ঘটনায় শোকের ছায়া
Road Accident Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৪ এপ্রিল ২০২২ ১১:০৩

সোমবার সাত সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনার (Road Accident) সাক্ষী থাকল পূর্ব বর্ধমানবাসী (Purba Burdwan)। টোটো ও ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল অন্তত ৫ জনের। তাঁদের মধ্যে একই পরিবারের ৪ সদস্য। বাকি ১ জন টোটোচালক বলে সূত্রের খবর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

ঠিক কী ঘটেছিল এদিন? পূর্ব বর্ধমানের পালিতপুরের সাঁতরা পরিবারের চার সদস্য সোমবার সকালে মাছ ধরতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন টোটোচালক গিয়াসউদ্দিন মিদ্যা। গিয়াসউদ্দিনের বাড়ি স্থানীয় সিজেপাড়ায়। তখনও সূর্যের আলো ফোটেনি। সকাল সকাল সকলেই বেরিয়ে পড়েছিলেন তাঁরা। এরপর ২ বি বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের ঝিঙুটিতে দুর্ঘটনার কবলে পড়ে টোটোটি। আচমকাই পাথর বোঝাই একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে টোটোটিকে। স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকার লোকজন ছুটে আসেন। যদিও ততক্ষণে মৃত্যু হয়েছে পাঁচ জনের। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যায়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ঘাতক ডাম্পারটি। যদিও চালক পলাতক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah