২৩ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

প্রথমে অ্যাসিড হামলা, পরে চার বছরের শিশুকন্যার গায়ে গরম জল ছুঁড়ল প্রতিবেশী

সঙ্গে সঙ্গে শিশুটির পিঠ পুরোপুরি ঝলসে যায়
acid Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৮:৫৯

চলতি মাসের শুরুতেই ১১ বছরের কিশোরীর গায়ে গরম ভাতের ফ্যান ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই কিশোরীর মামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনার হাড়োয়ার কাঁকুরিয়া গ্রামে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায়। দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে চলছিল তুমুল অশান্তি। তার জেরেই শিশুকন্যার উপর গরম জল ছুঁড়েছেন প্রতিবেশী ব্যক্তি। ছোঁড়া গরম জলে ঝলসে গেছে চার বছরের শিশুকন্যার পিঠ। অমানবিক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া শ্যামনগরের নিরঞ্জন পল্লীর পন্ডিত পুকুর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, আজ দুপুরে চার বছরের ওই শিশু তার বাড়ির উঠোনে খেলা করছিল। তখন তাকে লক্ষ্য করে অভিযুক্ত বিপ্লব দত্ত গরম জল ছোঁড়ে। সঙ্গে সঙ্গে শিশুটির পিঠ পুরোপুরি ঝলসে যায়। শিশুর কান্নায় ছুটে আসে তার বাবা-মা। নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন শিশুকন্যা।

প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও এই অভিযুক্ত বিপ্লব দত্তের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, আক্রান্ত ওই শিশুটির মায়ের উপর অ্যাসিড হামলার। পরিবার সূত্রের খবর, বিপ্লব দত্তের সঙ্গে আক্রান্ত শিশুটির মা টুম্পা সরকারের বচসা বেঁধেছিল মাস তিনেক আগে। সে সময় টুম্পা সরকারের গায়ে অ্যাসিড ছোঁড়ার চেষ্টা করেছিল বিপ্লব। পুলিশের কাছে অভিযোগ দায়েরও করা হয়েছিল। পুলিশ তাকে গ্রেফতার করেছিল। সেই রেশ না মিটতেই এবার আবার মেয়ের গায়ে গরম জল ছুঁড়ল অভিযুক্ত।

এই ঘটনার পরেই বিপ্লব দত্তকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। তারপর অভিযুক্ত ওই ব্যক্তিকে জগদ্দল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1