১০ নভেম্বর, ২০২৬
রাজ্য

ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাবেন আশাকর্মীরা

রাজ্যের প্রায় ২০ লক্ষের কাছাকাছি মানুষ এখনও করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন নি
corona virus Bengali News
করোনা ভাইরাস unsplash @cdc
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৭:১৬

বর্তমানে রাজ্যে (West Bengal) নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৭৪ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৮ হাজার ৩১৮ জন। সংক্রমণের সঙ্গেই এক ধাক্কায় মৃত্যু বেড়েছে অনেকটাই। গত একদিনে করোনাক্রান্ত হয়ে ৬২১ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৬৫ জন। কাজেই, রাজ্যের পরিস্থিতি অনুকূল হলেও, উদ্বেগ বাড়িয়ে তুলছে দেশের গ্রাফ।

সেই কারণে করোনা টিকার (Covid Vaccine) দ্বিতীয় ডোজের ওপর জোর দিতে চাইছে স্বাস্থ্য ভবন। সপ্তাহ খানেক আগেই রাজ্যে দ্বিতীয় ডোজ না নেওয়ার সংখ্যা ছিল ৪৪ লক্ষের কাছাকাছি। তবে এ সপ্তাহে পেশ করা রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, রাজ্যের প্রায় ২০ লক্ষের কাছাকাছি মানুষ এখনও করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন নি।

স্বাস্থ্য আধিকারিকদের মতে, এবারের বিধানসভা নির্বাচনের সময় বহু পরিযায়ী শ্রমিক ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরেছিলেন। সে সময় তাঁরা অনেকেই একটি ডোজ নিয়ে ফের ভিন রাজ্যে চলে গিয়েছেন। কেউ অন্য রাজ্যে ডোজ নিয়েছেন, কেউ আবার নেন নি। এতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "কারা এখনও টিকার দ্বিতীয় ডোজ নেননি তা খুঁজে বার করার জন্য স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্যের ভিত্তিতে নাগরিকদের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য অনুরোধ করা হবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah