১৪ অক্টোবর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

অনলাইনে দশম ও দ্বাদশের পরীক্ষার দিন ঘোষণা করল বিশ্বভারতী

কোভিড আবহে পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিল পড়ুয়ারা
visvabharati university Bengali News
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় - visvabharati.ac.in
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুন ২০২১
শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১২:১২

বিশ্বভারতীর 'উলটপুরাণ'! কেন্দ্র ও রাজ্যের উল্টো পথে হেঁটে কোভিড পরিস্থিতির মধ্যেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার ঘোষণা করল বিশ্বভারতীর (Visva Bharati University) কর্তৃপক্ষ। বুধবার এক বিবৃতি জারি করে এমন কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিশ্বভারতীর কর্তৃপক্ষ এক বিবৃতি মারফত জানিয়েছেন, ২০২১-এর পাঠভবন এবং শিক্ষাসত্রের প্রি ডিগ্রি পরীক্ষা শুরু হবে ৫ জুলাই থেকে। এই পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল। তবে কোভিড আবহের কথা চিন্তা করে লিখিত পরীক্ষা হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে হবে মৌখিক পরীক্ষা। এই পরীক্ষায় শিক্ষকদের করা প্রশ্নের উত্তর দেবেন পড়ুয়ারা। তার ভিত্তিতেই নম্বর দেওয়া হবে। এই বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, পরীক্ষার স্থানসহ অন্যান্য যাবতীয় বিষয় পরে জানানো হবে বলা হয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা বাতিল হয়েছে। কোভিড পরিস্থিতিতে প্রস্তুতির অভাবে গত ৭ জুন পড়ুয়াদের একাংশ ইমেইল মারফত পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিল। পরীক্ষা বাতিল করতে হবে বলে সরব হয়েছিল পড়ুয়ারা। যদিও পড়ুয়াদের আবেদন খারিজ করে অনলাইন মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1