৭ নভেম্বর, ২০২৬
রাজ্য

সোমবার নবান্নেই দায়িত্ব সামলাবেন আলাপন বন্দ্যোপাধ্যায়, কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে

সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যসচিবের ইয়াস নিয়ে বৈঠকের সম্ভাবনা প্রবল
Nabanna Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০২১
শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৫:৩৯

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। এর মধ্যেই সূত্রের খবর, সোমবার দিল্লিতে রিপোর্ট করছেন না তিনি। রাজ্যের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নবান্নেই (Nabanna) উপস্থিত থাকছেন তিনি।

গত কয়েক দিনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র-রাজ্যে চাপানউতোর তৈরি হয়েছে। আচমকা কেন্দ্রের বদলির সিদ্ধান্তে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, "আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো সৎ এবং কর্মঠ মানুষকে একপেশেভাবে এই বদলির নির্দেশ দিয়ে অপমান করেছে কেন্দ্র। আমার এবং মুখ্যসচিবের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।" মুখ্যমন্ত্রীর এই কথার পর কার্যত সোমবার আলাপন বন্দ্যোপাধ্যায় কী করেন সে নিয়ে নজর ছিলই। প্রশ্ন উঠেছিল সোমবার তিনি দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করবেন নাকি পূর্বের কাজে বহাল থাকবেন! তবে বিশেষ সূত্রে খবর, সোমবার তিনি দিল্লিতে রিপোর্ট করছেন না।

উল্লেখ্য, এবার প্রশ্ন তৈরি হয়েছে মুখ্যসচিব যদি কেন্দ্রের নির্দেশ অমান্য করেন, সেক্ষেত্রে তাঁর উপর কেন্দ্রের তরফে কী খাড়া নেমে আসবে? বিশ্লেষকদের মত, এই অবস্থায় বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। তবে সংবিধান এবং ভারতীয় সিভিল সার্ভিসের রুল বুকে স্পষ্ট বলা হয়েছে, আইএএস বা আইপিএস আধিকারিকের ‘এমপ্লয়মেন্ট অথরিটি’ অর্থাৎ তিনি রাজ্যের অধীনে কর্মরত হলে, তাঁর বিরুদ্ধে কেন্দ্র কোনও ব্যবস্থা নিতে পারে না। কেন্দ্র আধিকারিকদের ‘সেন্ট্রাল ডেপুটেশনে’ ডাকতেই পারে। কী হয় সে নিয়ে নজর তো থাকবেই।

এই বিষয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। কারণ কেন্দ্র বিজেপির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে এক নির্দেশিকা জারি করেছে। তাতে স্পষ্ট বলা হয়েছে ৩১ মে পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা যাবে না। তবে রাজনৈতিক বিশ্লেষক একাংশের মত, কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন নয়। এর আগেও এ নিয়ে নানা বিতর্ক হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1