১২ নভেম্বর, ২০২৬
রাজ্য

ক্যাম্পাস খোলার দাবীতে ফের আন্দোলনে বিশ্বভারতীর পড়ুয়ারা, গেটের সামনে ধস্তাধস্তি

পড়ুয়াদের মারধর করার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে
visvabharati university Bengali News
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় - visvabharati.ac.in
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৫:৫২

ক্যাম্পাস খোলার দাবী নিয়ে আরও একবার অশান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)। এবার ক্যাম্পাস খোলার দাবী নিয়ে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে আন্দোলন-বিক্ষোভ প্রদর্শনে শামিল হলেন বাম ছাত্র-ছাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষীদের সাথে পড়ুয়াদের ধস্তাধস্তিরও খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার সকালে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের গেটের সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। ক্যাম্পাস খোলার দাবীতে তাঁরা গেটের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। অভিযোগ উঠছে, সেন্ট্রাল অফিসের সামনে বলাকা গেট দিয়ে বিক্ষোভরত পড়ুয়ারা ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন। এরপরেই দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। সেসময় কিছু পড়ুয়াদের নিরাপত্তারক্ষীরা মারধর করেন বলেও উঠেছে অভিযোগ।

পরিস্থিতি বেগতিক দেখে বলাকা গেটে তালা ঝুলিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। তা সত্ত্বেও কিছু বিক্ষোভকারী গেট টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করে বলে খবর সূত্রের। এরপর গেটের বাইরেই বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন পড়ুয়ারা। উল্লেখ্য, গত বছরেও ফি বৃদ্ধির প্রতিবাদে অংশগ্রহণকারী তিন পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল বিশ্বভারতী। আবারও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি বিশ্বভারতীতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah