১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে ফের বিতর্কিত মন্তব্য তথাগত রায়ের, অস্বস্তিতে গেরুয়া শিবির

তথাগত রায়ের দাবি যে রাজ্য বিজেপি নেতারা নির্বাচনের পর হাওয়া হয়ে গেছেন
tathagata roy Bengali News
তথাগত রায় facebook.com/tathagata2
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ জুন ২০২১
শেষ আপডেট: ৩ জুন ২০২১ ১৭:২৯

বিজেপি (BJP) রাজ্য রাজনীতি সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বারংবার বিতর্কের মুখে পড়েন মেঘালয়ের রাজ্যপাল তথা বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তিনি কিছুদিন আগে একুশে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপির তারকা অভিনেত্রী প্রার্থীদের "নগরের নটি" বলে সম্মোধন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। তারপর তাঁর নামে একগুচ্ছ অভিযোগ জমা পড়ায় তাঁকে দিল্লিতে তলব করা হয়। কিন্তু তারপরেও দমে যাননি তিনি। আবারও তথাগত রায় দিলীপ ঘোষ (Dilip Ghosh) সহ রাজ্য বিজেপির চার নেতার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তিনি। তিনি দাবি করেছেন, "একুশে বাংলা বিধানসভা নির্বাচন ফলাফল ঘোষণার পর বহু বিজেপি কর্মী এখন বিপদে রয়েছেন। কিন্তু কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেনন এবং দিলীপ ঘোষ কার্যত বেপাত্তা।" তাঁর এমন বক্তব্যে ফের সরগরম রাজ্য রাজনীতি।

তথাগত রায় একটি টুইট করে লেখেন, "এক ঘনিষ্ঠজন এসে আমার কাছে কান্নাকাটি জুরে দিয়েছিলেন। তিনি বলেন যে কয়েক হাজার বিজেপি কর্মীকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ঘরছাড়া করেছে। এখন ঘরে ফিরতে তাদের মোটা অংকের টাকা গুনতে হবে। তারা বড্ড অসহায়। কিন্তু এতে রাজ্য বিজেপির নেতা কে-এস-এ(কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেনন) হাওয়া হয়ে গেছেন। ফোন ধরছেন না ডি (দিলীপ ঘোষ)।" এই টুইট পোস্ট করার সাথে সাথেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। আর তথাগত রায়ের বক্তব্যের জন্য ফের অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি সংগঠন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah