২৪ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

পরকীয়া থেকে সরে আসার কথা বলতেই গৃহবধূকে অ্যাসিড ছুঁড়ল প্রেমিক, চাঞ্চল্য বারুইপুরে

শনিবার সন্ধ্যায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত গৃহবধূ
acid Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ মার্চ ২০২২
শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ১৬:২১

স্বামীকে লুকিয়ে প্রতিবেশী যুবকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। স্বামী জানতে পেরে যাওয়ার পর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন প্রেমিকা। আর তাতেই রাগের বশে প্রেমিকার ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল প্রেমিক যুবকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মল্লিকপুরের মহিলার সঙ্গে সম্পর্ক ছিল জয়নগর নিবাসী শাহজাহান মন্ডলের। তাঁর বক্তব্য, এই চার মাসে প্রেমিকার পিছনে প্রচুর টাকা খরচ করেছেন তিনি। কিন্তু তার স্বামী জেনে যাওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয়, সম্পর্কচ্ছেদের কথাও বলে। আর এরফলেই রাগের বশে শুক্রবার বিকেলে বারুইপুর কোর্টের মাঠে একা পেয়ে তাকে মোজাইক পরিস্কার করার অ্যাসিড ছুঁড়ে মারেন শাজাহান। গৃহবধূর কপাল, কান ও গলার কাছে বেশ কিছুটা অংশ ঝলসে যায়। পরনের কাপড়ও বেশ কিছুটা পুড়ে গিয়েছে অ্যাসিড হামলায়।

অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত গৃহবধূ। আর রবিবার ভোরে কুলতলি থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ইতিমধ্যেই বারুইপুর আদালতে তুলে অভিযুক্তকে ৭ দিনের হেফাজতে নিয়েছে পুলিস। কোথা থেকে অ্যাসিড কিনেছে সে সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল অ্যাসিড ক্রেতার পরিচয়ের বিস্তারিত তথ্য রাখতে হবে বিক্রেতাকে। তার পরেও কীভাবে খুব সহজেই বাজারে অ্যাসিড বিক্রি হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে প্রশ্ন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah